হোম > সারা দেশ > ঢাকা

ওয়াই-ফাই লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরের কুড়ারঘাট এলাকায় ওয়াই-ফাই লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে সুমন তালুকদার (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুড়ারঘাট ১ নম্বর গলির একটি সাততলা ভবনের ছাদে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সুমনের সহকর্মী মো. আল আমিন জানান, তাঁরা ‘অ্যাপল নেটওয়ার্ক’ নামে একটি প্রতিষ্ঠানে কাজ করেন। সন্ধ্যায় তাঁরা ওই ভবনের ছাদে ওয়াই-ফাই লাইনের কাজ করছিলেন। এ সময় সুমন তাঁর টানানোর কাজ করার সময় পাশ দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হন। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুমনের ভাই শাহাদত হোসেন জানান, তাঁদের বাড়ি ভোলা সদর উপজেলার মধ্য চরনোয়াবাদ গ্রামে। তাঁর বাবার নাম সাহাবুদ্দিন তালুকদার। বর্তমানে পরিবারসহ হাজারীবাগের বিজিবি ১ নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন সুমন। তিনি একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য কামরাঙ্গীরচর থানাকে জানানো হয়েছে।

প্রকল্প থমকে আড়াই বছর বেতন নেই ১১ মাস

রাজধানীতে বুলডোজারচাপায় প্রাণ গেল অজ্ঞাতনামা নারীর

চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে শাহবাগে সমাবেশ, মশাল মিছিল

বিশ্বকাপ ফুটবল ম্যাচের জেরে আদাবরে বিএনপি নেতা খুন, গ্রেপ্তার ৩

রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুই কর্মচারীর মৃত্যু

কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ পাটগ্রামের কিশোর লিমন, ২০ দিনেও মেলেনি সন্ধান

জামিন পেয়েও কারামুক্তি আটকে গেল সাবেক প্রধান বিচারপতির, আরেক মামলায় গ্রেপ্তার আবেদন

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

কদমতলীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ‘শুটার মহিন’ গ্রেপ্তার

স্বামীকে হত্যার পর দেহ ৬ খণ্ড করে গুম, স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর রায়