হোম > সারা দেশ > ঢাকা

ইডেনের ছাত্রীকে যৌন নির্যাতন, গায়ক জাহিদ অন্তু কারাগারে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাহিদ অন্তু। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে সাবেক প্রেমিকা ও ছোট পর্দার এক অভিনেত্রী ও ইডেন কলেজের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

জাহিদ অন্তুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কে এম রাশিদুর রহমান। আসামির পক্ষে তাঁর আইনজীবী জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদনের ওপর শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করে অন্তুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে আজ সকালে গুলশান অ্যাভিনিউ এলাকা থেকে জাহিদ অন্তুকে গ্রেপ্তার করা হয়। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার ক্লাস চলাকালে অভিযুক্ত জাহিদের সঙ্গে ইডেন কলেজের এক শিক্ষার্থীর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে কিছুদিন পর সেই সম্পর্কের অবসান ঘটে এবং তাঁদের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

গত ২৭ মার্চ সন্ধ্যায় একটি পণ্যের ফটোশুটের কথা বলে জাহিদ ওই শিক্ষার্থীকে তাঁর গুলশানের বাসায় যেতে বলেন। সেখানে যাওয়ার পর জাহিদ অন্তু ওই শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এতে বাধা দিলে শিক্ষার্থীকে মারধর করা হয়। পরে ওই শিক্ষার্থী কৌশলে বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এই ঘটনায় তিনি গুলশান থানায় ৩০ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

তরুণ গায়ক, সুরকার ও গীতিকার জাহিদ অন্তু কলকাতার পিবি একাডেমিক স্কুল ভেন্যুতে ‘ইন্ডিয়ান আইডল’-এর বাছাইপর্বে অংশ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে আলোচনায় আসেন। তিনি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গাওয়া গান ও ভিডিওর জন্য পরিচিত।

‎‎বাড্ডায় অপহৃত মাদ্রাসাছাত্র জামালপুর থেকে উদ্ধার, সাবেক শিক্ষক আটক

পল্লবীতে শিশুর মাথা বিচ্ছিন্ন: যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতেই হত্যা

কেরানীগঞ্জে পশু বিক্রি: পাঁচ হাট অর্ধেক দরে, চারটির ইজারাই হয়নি

‎‎থাইল্যান্ড থেকে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার ‘পিচ্চি রাজা’

বাচ্চাকে কই রাখবেন—সেই চিন্তা থেকে চাকরি ছাড়েন মায়েরা: সংলাপে বক্তারা

প্রতিবেশীর ফ্ল্যাটে খুন হয় শিশুটি, নারায়ণগঞ্জ থেকে অভিযুক্ত আটক

বিমানের মিজান রশীদের পদোন্নতি স্থগিত, সাময়িক বরখাস্ত

জাবি প্রক্টরের পদত্যাগ দাবিতে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ

রাজধানীতে প্রবাসীকে হত্যা করে ৮ টুকরা, ‘প্রেমিকার’ বান্ধবীর জবানবন্দি

হাটে গরুর গাড়ি নিয়ে টানাটানি করলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার