হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

কিশোরগঞ্জ প্রতিনিধি

দুটি দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি গতকাল রাতে রাস্তা থেকে সরানোর কাজ চলছে। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জ-ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের নান্দলা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাস দুটি দুমড়েমুচড়ে যায়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা করিমগঞ্জগামী ‘অছিম পরিবহন’ এবং নেত্রকোনা থেকে চট্টগ্রামগামী ‘মিনহাজ পরিবহনের’ একটি বাসের মধ্যে নান্দলা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

​পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মিনহাজ পরিবহনের চালক গুরুতর আহত হয়েছেন। তবে অন্য বাসের চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিলে রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

​কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক জানান, এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে থেকে পরিস্থিতি তদারকি করছে।

দৌলতদিয়ায় বাসডুবি: তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে

যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ড: অস্ত্র-গুলিসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার

ভাষানটেক সরকারি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

জুরাইন কবরস্থানে পড়ে ছিল কার্টন, ভেতরে নবজাতকের লাশ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে: আখতার হোসেন

গণরায়ের বিরুদ্ধে গেলে জনগণই তাদের প্রত্যাখ্যান করবে: আসিফ মাহমুদ

সত্যিকার সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের

উত্তরায় শরীর থেকে মন আলাদা করা ‘কেটামিন’ তৈরি করতেন ৩ চীনা নাগরিক, যেত শ্রীলঙ্কায়

পদ্মা নদীতে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার, নিহত বেড়ে ১৬

নবীন ফ্যাশনের ঘটনায় ডিএমপির তদন্ত কমিটি গঠন, হাতিরঝিল থানার ওসি ক্লোজড