হোম > সারা দেশ > ঢাকা

রামপুরা ব্রিজে রাইদা পরিবহনের বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগুন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ জানায়, আগুন দেওয়া বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৩৪০০। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে ওই এলাকায় যান চলাচলসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, রাত ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।