হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচনে দুই উপদেষ্টাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক করা হয়েছিল: টিআইবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন করে টিআইবি। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে গুরুতর ত্রুটির অভিযোগ তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পর্যবেক্ষক প্রতিষ্ঠানের নিবন্ধন প্রক্রিয়ায় সরকারি প্রভাব ছিল বলেও অভিযোগ করা হয়। বিশেষ করে দুই উপদেষ্টা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে বলে জানিয়েছে টিআইবি। এই কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেছে সংস্থাটি।

সংস্থাটির দাবি, নামসর্বস্ব ও দলীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট–এমনকি পূর্বে রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশী ব্যক্তির প্রতিষ্ঠানকেও নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে। অন্যদিকে একাধিকবার আবেদন করেও অভিজ্ঞ কিছু প্রতিষ্ঠান নিবন্ধন পায়নি। তবে কোন উপদেষ্টাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পর্যবেক্ষক নিবন্ধন পেয়েছে, সে বিষয়ে টিআবিবির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণের বিশদ উপস্থাপন করেন মো. মাহফুজুল হক ও মোহাম্মদ তৌহিদুল ইসলাম। পরে সাংবাদিকদের সামনে সার্বিক পর্যবেক্ষণ তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

সংবাদ সম্মেলনে বিদেশি পর্যবেক্ষকদের ব্যয়ভার নির্বাচন কমিশনের বহনের সিদ্ধান্তকেও বিতর্কিত বলে অবহিত করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এটি কর্তৃত্ববাদী আমলের চর্চার ধারাবাহিকতা হিসেবে সমালোচিত হতে পারে এবং এতে কমিশন ও পর্যবেক্ষকদের মধ্যে স্বার্থের দ্বন্দ্বের ঝুঁকি তৈরি হয়।

টিআইবি জানায়, রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়াতেও স্বচ্ছতার ঘাটতির অভিযোগ করা হয়েছে। নিবন্ধন পাওয়া কিছু নতুন রাজনৈতিক দলের মাঠপর্যায়ের তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়নি বলে দাবি টিআইবির। নিবন্ধনের শর্তপূরণ ও যোগ্যতা নিয়ে অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলেও তা নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। প্রতীক বরাদ্দের ক্ষেত্রেও কমিশনের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দলগুলো অসন্তোষ প্রকাশ করেছে।

এ ছাড়া, প্রার্থীদের হলফনামায় প্রদত্ত আয়-ব্যয়, দ্বৈত নাগরিকত্ব, সম্পদ, বিদেশে আয়-সম্পদ, ঋণ ও দায়সংক্রান্ত তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি। টিআইবির তথ্য বিশ্লেষণ ও গণমাধ্যমে ব্যাপক প্রচার সত্ত্বেও এসব তথ্যের যথার্থতা ও পর্যাপ্ততা যাচাই হয়েছে কি না–তা নিয়ে সংশয় রয়েছে। পাশাপাশি আয় ও সম্পদ বৈধ উপায়ে অর্জিত কি না এবং তথ্যভ্রান্তির ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে কি না–সে বিষয়েও প্রশ্ন রয়ে গেছে বলে উল্লেখ করা হয়।

সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল, সাধারণ সম্পাদক সাইফুল

ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার তিন যুবক কারাগারে

নবনির্বাচিত এমপি ও মন্ত্রীদের শপথ ঘিরে সংসদ এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা

বাবা-ভাইসহ সনি র‍্যাংগসের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

ই-অরেঞ্জের সোনিয়া-মাসুকুর দম্পতিসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নাসার নজরুলের স্ত্রী নাসরিনের ৫ কোটি ২৯ লাখ টাকার জমি ক্রোকের নির্দেশ

ট্রান্সকম গ্রুপের শেয়ার আত্মসাতের মামলা: সিমিন রহমান ও তাঁর মাসহ ছয়জনকে অব্যাহতি

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র নিহত

রাজধানীর শ্যামপুরে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু