হোম > সারা দেশ > ঢাকা

বন্ধুর বউকে বিয়ে করাই কাল হলো রাকিবের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাটোর সদরের মীরপাড়ার রাসেল ওরফে কাটা রাসেলের (৩১) বিরুদ্ধে খুন, নারী নির্যাতন, ছিনতাই, ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। জেলে আসা-যাওয়া তাঁর কাছে নতুন নয়। কিছুদিন আগে এমন স্বামীর সঙ্গে সংসার না করার সিদ্ধান্ত নেন স্ত্রী লাবণ্য সিদ্দিকা সাথী (২৬)। ইতি টানেন সাত বছরের সংসারের। 

সর্বশেষ রাসেল কারাগারে থাকা অবস্থায় সাথী তাঁকে তালাক দিয়ে বিয়ে করেন সাবেক স্বামী রাসেলের বন্ধু রাকিবকে। আর বন্ধুর বউকে বিয়ে করাই কাল হলো রাকিব হোসেনের (২৫)। স্ত্রীকে বিয়ে করার প্রতিশোধ নিতেই জামিনে বের হয়ে বন্ধুকে খুন করেন রাসেল। 

এ ঘটনায় রাকিবের বড় ভাই মো. শাকিল হোসেন (২৭) রাসেলকে প্রধান আসামি করে পাকশী রেলওয়ে থানায় একটি মামলা করেন। পরে এই মামলায় রাসেলকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৩ জুন) রাতে সিআইডি এলআইসি শাখার একটি দল আসামি রাসেল হোসেনকে ডিএমপির মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করে। 

সিআইডি জানায়, প্রায় সাত বছর আগে নাটোরের চক বৌদ্ধনাথপুর এলাকার লাবণ্যকে বিয়ে করেন রাসেল। তাঁদের সংসারে রেদোয়ান আহমেদ রোজ (৫) নামে একটি সন্তানও রয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর। 

মুক্তা ধর জানান, গত ২৩ মার্চ ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় নাটোর সদর থানা-পুলিশ গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিলেন রাসেল। হাজতে থাকা অবস্থায় সাথী তাঁর স্বামী কাটা রাসেলকে ডিভোর্স দিয়ে রাকিবকে বিয়ে করেন। রাসেল বিয়ের সংবাদ পেয়ে প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকেন। মে মাসের ৩১ তারিখে রাসেল জামিনে মুক্তি পান। এরপর কৌশলে রাকিবকে নাটোর রেলওয়ে প্ল্যাটফর্মের ৩ নম্বর ওভার ব্রিজের ওপর ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাকিবকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। 

মুক্তা ধর আরও জানান, মো. রাসেল ওরফে কাটা রাসেলের বিরুদ্ধে খুন, অস্ত্র আইন, দস্যুতা, চাঁদাবাজি, চুরি, নারী নির্যাতন ও অন্যান্য ধারার আইনে মোট ১৪টি মামলা রয়েছে।  

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী খুন

শাহবাগ থানা চত্বরে ধাক্কা–ধাক্কির শিকার কয়েকজন সাংবাদিক

শাহবাগ থানা চত্বরে ডাকসুর দুই নেতাকে মারধর

সাংবাদিকেরা প্রবেশাধিকার না পেলে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হবে: সমাবেশে আইনজীবীরা

ছাগল-কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরানের জামিন

জাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও ছাত্রীকে বিবাহের অভিযোগ

জ্বালানি সংকট: যেখানে ফুয়েল পাস বাধ্যতামূলক, সেখানে বেশি ভিড়

আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

রানা প্লাজা-তাজরীনে হতাহতদের ক্ষতিপূরণসহ ৭ দফা দাবি

ভার্চুয়াল আদালতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের আলটিমেটাম