হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর শ্যামপুর ব্যাংক কলোনিতে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শ্যামপুর ব্যাংক কলোনিতে ইয়াবা-গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ১৩০টি ইয়াবা ও ২২ পুরিয়া গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন— মো. রমজান হোসেন (২৭) ও রাজন চন্দ্র দে (২৮)। এরা দুজন শ্যামপুরের আইজি গেট ব্যাংক কলোনির বাসিন্দা।

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার।

র‌্যাব জানায়, রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে শ্যামপুর মডেল থানার আইজি গেট ব্যাংক কলোনি এলাকায় র‌্যাব-১০-এর সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে রমজান হোসেন ও রাজন চন্দ্র দে নামে দুজনকে গ্রেপ্তার করে। অভিযানে এদের কাছ থেকে ১৩০টি ইয়াবা, ২২ পুরিয়া গাঁজা, মাদক বিক্রির ১৭ হাজার ৮২০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীর শ্যামপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। এ ঘটনায় এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য শ্যামপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে ‘তান্ত্রিক’ সেজে অর্থ আত্মসাৎ, পিবিআইর অভিযানে গ্রেপ্তার তিন

যুবদল কর্মী ইউসুফ হত্যা: পরিকল্পনাকারীসহ চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের কথা জানাল ডিবি

ঢামেকের জরুরি বিভাগ চত্বরে দুই নারীর মৃত্যু

সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদ: কর্মকর্তাদের রেষারেষিতে রাজনৈতিক নিয়োগ

৭ বছরে অটোরিকশা বেড়ে ৫ গুণ

কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার, হাতে কামড়ের চিহ্ন

কার্যকর গণতন্ত্র ছাড়া স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়: কামাল আহমেদ

রেলওয়ে কর্মকর্তাকে হত্যা করা সেই ‘প্রেমিকা’ ৩ দিনের রিমান্ডে

জুরাইনে হকার উচ্ছেদ অভিযানে পুলিশের উদ্দেশে জুতা নিক্ষেপ, আটক ২

কেরানীগঞ্জে আগুনে পুড়ল অবৈধ অটোরিকশা গ্যারেজ