হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বাসার লিফটের ফাঁকা জায়গায় পড়ে সাবেক শিক্ষকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগের টালি অফিস এলাকায় একটি বাসার লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে সাবেক এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি ধানমন্ডি গভমেন্ট বয়েজ হাই স্কুলের শিক্ষক ছিলেন।

আজ রোববার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে টালি অফিস মোড় সুলতানগঞ্জের ২৫৫/২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত সুভাষ চন্দ্রের ছেলে কৃষ্ণ গোপাল পাল জানান, বাড়িটির সাততলায় তাঁদের নিজেদের ফ্ল্যাট। তাঁর বাবা ধানমন্ডি গভমেন্ট বয়েজ হাই স্কুলে শিক্ষকতা করতেন। প্রতিদিন সকালে তাঁর বাবা বাইরে হাঁটাহাঁটি করতেন। আজ সকালে বাড়িটির নির্মাণশ্রমিকদের মাধ্যমে খবর পান, তাঁর বাবা লিফটের ফাঁকা জায়গায় পড়ে গেছেন। শ্রমিকরাই তাঁকে সেখান থেকে তুলে আনেন। এরপর পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশ তদন্ত করছে।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান