হোম > সারা দেশ > ঢাকা

বনানীর আহমেদ টাওয়ারে আগুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের আহমেদ টাওয়ারে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিভিয়েছে।

আজ শনিবার বিকেল ৫টা ৩৬ মিনিটে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের আহমেদ টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা ৫টা ৩৬ মিনিটে একটি ২৬ তলা ভবনের ২৩ তলায় অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ১০ মিনিটে আগুন নিভিয়েছে।’

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ২৩ তলায় বায়িং হাউসের অফিস ছিল।

২০১৯ সালের ২৮ মার্চ এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়েছিলেন।