হোম > সারা দেশ > ঢাকা

আন্দোলনে শিক্ষার্থীকে গুলি করে হত্যার মামলা, কাউন্সিলর হাসিবুর ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক  ঢাকা

রাজধানীর লালবাগ থানা এলাকায় একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এই রিমান্ড মঞ্জুর করেন।

বিকেলে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ কাউন্সিলর মানিককে আদালতে হাজির করে লালবাগ থানা-পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন। ঢাকার আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। আগের দিন হাসিবুর রহমান মানিককে লালবাগ থানার কেল্লার মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গত ১৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে লালবাগ থানাধীন আজিমপুর সরকারি আবাসিক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হন আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় বলা হয়, কিছু আসামির যোগসাজশ, উসকানিমূলক বক্তব্যে ও সরাসরি নির্দেশে গুলি চালানো হয়।

এ ঘটনায় খালিদ হাসান সাইফুল্লার বাবা কামরুল হাসান বাদী হয়ে লালবাগ থানায় শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রিপরিষদ সদস্য ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেন।

প্লাস্টিক দূষণে কমছে প্রজননক্ষমতা, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১