হোম > সারা দেশ > ঢাকা

ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর প্রধান রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে দেখা গেছে দ্বিমুখী যাত্রার ব্যস্ততা। ছবি: আজকের পত্রিকা

ঈদুল ফিতর শেষে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে থাকায় সড়কপথে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার এবং (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অর্থ আদায় না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৫ মার্চ) সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ পরবর্তী সময়ে সড়কপথে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে পরিবহন সংশ্লিষ্ট সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে চালকদের অতিরিক্ত গতি পরিহার, নিয়ম মেনে গাড়ি চালানো এবং ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং না করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যায়।

এতে আরও বলা হয়, যাত্রাপথে বয়স্ক, নারী ও শিশু যাত্রীদের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চালক ও সহকারীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে বিআরটিএ নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো অর্থ যাত্রীদের কাছ থেকে আদায় না করার জন্য পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ভাড়া সংক্রান্ত কোনো অনিয়ম যাতে না ঘটে, সে বিষয়ে তদারকি জোরদারের কথাও বলা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ঈদের পর ফিরতি যাত্রা নির্বিঘ্ন রাখতে পরিবহন খাতের সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এতে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করা সম্ভব হবে।

বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকার কী অবস্থা হবে জানি না: ডিএসসিসি প্রশাসক

এক্সপ্রেসওয়ের প্রকল্পে অনিয়ম: কাদেরসহ ১৩ সাবেক সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুদক

কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ পড়ে ছিল ফুটপাতে

আদালতে বদলি আসামি সেজে আত্মসমর্পণ, ২ দিনের রিমান্ড শেষে সেই মনোয়ারা কারাগারে

ব্লাড ক্যানসারে আক্রান্ত ফারাতুল কি থেমে যাবে?

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে চলছে জরুরি অস্ত্রোপচার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৫ জুলাই