হোম > সারা দেশ > ঢাকা

বাদল সৈয়দের মুক্তিযুদ্ধের গল্প সংকলনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত 

বিশ্বসাহিত্য কেন্দ্র-বাতিঘর প্রাঙ্গণে কথাসাহিত্যিক বাদল সৈয়দের মুক্তিযুদ্ধের গল্প সংকলন ‘আকাশে অনেক মুখ’ বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। টিভি উপস্থাপক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ অফিসের পরিচালক জামিল আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বরেণ্য লেখক প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল। বইটি প্রকাশ করেছে ‘সুবর্ণ’।

বাদল সৈয়দ রচিত মুক্তিযুদ্ধের গল্প সংকলন ‘আকাশে অনেক মুখ’ বইটির সব কটি গল্পের পটভূমিতে রয়েছে ১৯৭১, অর্থাৎ মুক্তিযুদ্ধ। গল্পগুলো পড়তে শুরু করে প্রথম দিকে হয়তো টেরই পাওয়া যায় না এর কাহিনির সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক আছে! একটা পর্যায়ে বা একবারে শেষে এসে যখন সেটা আবিষ্কৃত হয়, তখন পাঠকের জন্য তা এক বিরাট চমক হয়ে দেখা দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা সব সময় বলে থাকি, আমাদের মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। এটি স্রেফ কথার কথা নয়। দেশের সব শ্রেণি-পেশার মানুষ, গ্রাম-শহর, নারী-পুরুষ, ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে, সেদিন যার যার অবস্থান থেকে এই যুদ্ধে অংশ নিয়েছিল। স্বাধীনতার জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করেছে। সবাই মুক্তিবাহিনীতে নাম লিখিয়ে যুদ্ধ করেনি। এমনকি শত্রুর সহযোগীর ছদ্মাবরণেও কেউ কেউ দেশমাতৃকার মুক্তির লড়াইয়ে অংশ নিয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের এই বহুমাত্রিক চরিত্রটিই ফুটে উঠেছে বইয়ের গল্পগুলোর মধ্য দিয়ে। কাহিনি বয়ানের দক্ষতার সঙ্গে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টিরও পরিচয় পাওয়া যায় গল্পগুলোতে, রচনা হিসেবে গল্পগুলোকে যা ভিন্ন তাৎপর্য দিয়েছে। সেদিক থেকে আমাদের সাহিত্যে বাদল সৈয়দের মুক্তিযুদ্ধের ছোটগল্প সংকলন ‘‘আকাশে অনেক মুখ’’ এক অনন্য সংযোজন হিসেবে বিবেচিত হবে।’

রাজধানীতে যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

বিদেশে চিকিৎসার অনুমতি মেলেনি ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ও তাঁর স্ত্রীর

অবহেলায় মৃত্যুর অভিযোগ: হৃদরোগ ইনস্টিটিউটসহ ২ হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট পড়েছে ৪০৪৮

ঈদের বাজারে ঢুকত ৩৪ লাখ জাল টাকা, আগেই গ্রেপ্তার চক্রের ৩ সদস্য

টানা ৪৪ দিন রিমান্ড শেষে কারাগারে সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল

কড়াইল বস্তিতে ‘শিশু স্বর্গ মডেল’ উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

‘গবেষণা’ ও ‘নির্ভরযোগ্য পরিসংখ্যানের অভাবে’ গড়ে ওঠেনি বাংলাদেশের ট্যুরিজম আইকন

অবৈধ সম্পদ অর্জনের মামলা: সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন, বিদেশযাত্রার অনুমতি

রাজধানীতে র‌্যাবের অভিযান: ভেজাল ওষুধ ও নকল খাদ্য তৈরির দায়ে জরিমানা, কারখানা সিলগালা