হোম > সারা দেশ > ঢাকা

অধ্যক্ষের ছেলের বিয়ের জন্য কর্মচারীদের কাছে ৫০০ টাকা করে চাঁদা চেয়ে নোটিশ

জবি সংবাদদাতা 

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোহসীন কবীরের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নিতে কলেজটির কর্মচারীদের জন্য বাধ্যতামূলক ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপরই শুরু হয় আলোচনা-সমালোচনা। 

গত ২৪ জুন দেওয়া নোটিশে বলা হয়েছে, ‘আগামী ১২ জুলাই সন্ধ্যা ৭টায় নগরীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে অধ্যক্ষ মহোদয়ের পুত্রের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে আপনি নিমন্ত্রিত। এ উপলক্ষে সকল কর্মচারীকে শুভেচ্ছা উপহার হিসেবে বাধ্যতামূলকভাবে ৫০০ টাকা কলেজের ক্যাশ সরকার মো. আবুল হোসেনের নিকট আগামী ৫ জুলাইয়ের মধ্যে জমাদানের জন্য অনুরোধ করা হলো।’ 

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করা প্রধান সহকারী মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘সামাজিক প্রথা হিসেবে এই টাকা চাওয়া হয়েছে। আপনারা দেন না?’ 

এ বিষয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোহসীন কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সকল কর্মকর্তা, কর্মচারীকে কার্ড দিয়ে দাওয়াত দিয়েছি এবং সবাইকে মুখেও বলেছি কোনো উপহার সামগ্রী না আনার জন্য। কিন্তু হেড ক্লার্ক এটা কেন করল বুঝলাম না।’ 

অধ্যক্ষ মোহসীন আরও বলেন, ‘তাঁকে আজকে বিকেলে জিজ্ঞেস করলে সে বলে এর আগেও এমন করা হয়েছে, তাই এবারও সে নোটিশ দিয়ে টাকা চেয়েছে। আমি কাল সকালে তাঁকে শোকজ করব, কেন সে আমার মানসম্মানে আঘাত আনল, এভাবে নোটিশ দিয়ে।’

সাভারে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তোলায় যুবদল নেতা আটক, মুচলেকায় মুক্তি

ডিএমপিতে রদবদল: গোয়েন্দা বিভাগসহ একাধিক শাখায় ৭ শীর্ষ কর্মকর্তার বদলি

প্রকল্প থমকে আড়াই বছর, বেতন নেই ১১ মাস

রাজধানীতে বুলডোজারচাপায় প্রাণ গেল অজ্ঞাতনামা নারীর

চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে শাহবাগে সমাবেশ, মশাল মিছিল

বিশ্বকাপ ফুটবল ম্যাচের জেরে আদাবরে বিএনপি নেতা খুন, গ্রেপ্তার ৩

রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুই কর্মচারীর মৃত্যু

কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ পাটগ্রামের কিশোর লিমন, ২০ দিনেও মেলেনি সন্ধান

জামিন পেয়েও কারামুক্তি আটকে গেল সাবেক প্রধান বিচারপতির, আরেক মামলায় গ্রেপ্তার আবেদন