হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যাল‌য়ে আজ ও আগামীকালের ক্লাস-পরীক্ষা স্থ‌গিত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জিএসটিইউ) হঠাৎ ঘোষণায় আজ রোববার ও আগামীকাল সোমবারের সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় খোলা থাকবে। গতকাল শনিবার রাতে অনলাইন আলোচনায় সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ক্লাসের বিষয়ে সংশ্লিষ্ট ডিন ও সভাপতি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে শিক্ষকেরা প্রয়োজনে অনলাইনে ক্লাস নিতে পারবেন। এ ছাড়া আজ রোববার সকল পরিবহন সেবা বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রবি ও সোমবারের স্থগিত পরীক্ষাসমূহ শুক্র ও শনিবার নেওয়া যেতে পারে।

মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা

৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল ডিএনসিসি

চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

জবিতে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ, অফিস ছেড়ে বেরিয়ে গেলেন ডিন

অর্থ পাচার: গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা সেই হরিদাস কারাগারে

রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া ব্যক্তিরা বহিরাগত: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, দালাল চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা তরুণী মাইলস্টোনের ছাত্রী নয়, থানায় জিডি