হোম > সারা দেশ > ঢাকা

বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবি, ৯ ঘণ্টা পর ভেসে উঠল জেলের লাশ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজের ৯ ঘণ্টা পর ভেসে উঠল এক জেলের লাশ। আজ সোমবার ভোর ৫টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার ইছামতী নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত জেলের নাম ইমরান হোসেন (৩২)। তিনি উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের ফারজান মিয়ার ছেলে। 

শেখরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল জানান, রাতে ইমরান তাঁর ভগ্নিপতি মিঠু মিয়াকে সঙ্গে নিয়ে চকে (বিলে) মাছ শিকার করতে যায়। মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে ভোর ৫টার দিকে ইছামতী নদীর ঘনশ্যামপুর এলাকায় আসলে ঢাকামুখী আল্লাহর দান নামে একটি খালি বাল্কহেড তাদের ডিঙি নৌকার ওপর উঠে পড়ে। সঙ্গে সঙ্গে নৌকাটি পানিতে তলিয়ে যায়। মিঠু সাঁতরে তীরে উঠতে পারলেও নৌকায় ইমরান পানিতে ডুবে নিখোঁজ হন। ৯ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরে ইমরানের লাশ ভেসে ওঠে। 

শেকরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আল্লাহর দান নামের বাল্কহেডটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির স্বজনেরা অভিযোগ দিলে মামলা করা হবে।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে আগুন, বাবা-মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক

হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৩ জন

কম্বোডিয়ার বন্দিশালা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

বিআরটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গাজীপুর সাংবাদিক ফোরামের

মালিকানাধীন বাড়িতে ডিজে পার্টি ও মাদক উদ্ধার: যে সাফাই দিলেন অতিরিক্ত ডিআইজি

পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

রামপুরা ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার