হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ডিআইইউর পুরোনো ক্যাম্পাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরোনো ক্যাম্পাসের একটি ভবনে আগুন। ছবি: সংগৃহীত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরোনো ক্যাম্পাসের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় ক্যাম্পাসের সাদা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

ক্যাম্পাসের নিরাপত্তাকর্মী আনোয়ার হোসেন জানান, ভবনের একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

নিরাপত্তাকর্মী আরও জানান, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আগুনের ঘটনায় এখন আর কোনো ঝুঁকি নেই।