হোম > সারা দেশ > ঢাকা

মুরাদের বিরুদ্ধে স্ত্রীর জিডি তদন্তের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে তাঁর স্ত্রীর করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এ আদেশ দেন। 

মুখ্য মহানগর হাকিম আদালতের ধানমন্ডি থানার নন-জিআর শাখার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক ফুয়াদ উদ্দিন জানান, জিডিটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 

এর আগে জিডিটি তদন্তের অনুমতির জন্য আদালতে আবেদন জানান তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক রাজিব হাসান। 

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান ডা. মুরাদের স্ত্রী। বিকেলে স্বামীর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরে ধানমন্ডি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মুরাদ হাসান বাসা থেকে বেরিয়ে যান। 

জিডিতে মুরাদের স্ত্রী উল্লেখ করেন, ১৯ বছর ধরে তাঁরা সংসার করছেন। এক মেয়ে ও এক ছেলে রয়েছে এ দম্পতির। সাম্প্রতিক সময়ে কারণে-অকারণে স্ত্রী ও সন্তানদের ক্রমাগতভাবে শারীরিক নির্যাতন ও গালিগালাজ করছেন মুরাদ। হত্যার হুমকিও দিচ্ছেন পরিবারের সদস্যদের। 

জিডিতে মুরাদের স্ত্রী আরও অভিযোগ করেন, ৬ জানুয়ারি পৌনে ৩টার দিকে মুরাদ স্ত্রী-সন্তানকে গালিগালাজের পর মারধর করতে গেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন তিনি। ধানমন্ডি থানার পুলিশ আসার আগেই বাসা থেকে চলে যান মুরাদ। নিরাপত্তাহীনতার কারণে পুলিশের কাছে সাহায্য চান তিনি। মুরাদ তাঁকে ও তাঁদের সন্তানদের যেকোনো সময় ক্ষতি করতে পারেন বলেও জিডিতে উল্লেখ করেন তাঁর স্ত্রী।

কারখানায় আগুন: ধাক্কা দিয়ে বেরিয়ে আসে মিম, খুঁজে বেড়াচ্ছে মা-বাবাকে

রাজধানীতে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত

রাজধানীর কেরানীগঞ্জে কারখানায় আগুন, মরদেহ উদ্ধার বেড়ে ৫

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন নিয়ন্ত্রণে

বুড়িগঙ্গায় নৌকাডুবি: ৩৬ ঘণ্টা পর নিখোঁজ হোসেনের মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক সহ দু’জন নিহত

ছবির ফ্রেমে দুই প্রধান কবি

রাজধানীতে ঘরে ঝুলছিল মায়ের লাশ, বিছানায় ছেলের গলাকাটা মরদেহ

আগুনে ৪৬ জনের মৃত্যু: বেইলি রোডের ২২ ব্যবসায়ীর বিরুদ্ধে সিআইডির অভিযোগপত্র