হোম > সারা দেশ > ঢাকা

‘নাগরিক সেবা’ প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসির আরও দুটি সেবা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডিএনসিসির সেবা ইন্টিগ্রেশনের লক্ষ্যে ডিএনসিসি ও আইসিটি বিভাগের মধ্যে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। ছবি: সংগৃহীত

‘নাগরিক সেবা’ প্ল্যাটফর্মে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সেবা ইন্টিগ্রেশনের লক্ষ্যে ডিএনসিসি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁও আইসিটি ভবনে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ডিএনসিসির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন করপোরেশনের সচিব মোহাম্মদ আসাদুজ্জামান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মো. মজিবর রহমান।

নতুন এই সমঝোতা স্মারকের মাধ্যমে ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স-সম্পর্কিত সেবাগুলো ‘নাগরিক সেবা’ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হবে। এই উদ্যোগের মাধ্যমে নগরবাসী আরও দ্রুত, কার্যকর ও স্বচ্ছ নাগরিক সেবা পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, সরকারি সেবায় দুর্নীতি রোধ ও নাগরিক সুবিধা বাড়াতে ডিজিটাল সেবার বিকল্প নেই। নাগরিক সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে হিউম্যান ইন্টারেকশন কমিয়ে আনলে মানুষ দ্রুত ও ঝামেলামুক্তভাবে সেবা নিতে পারবে। আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষর সরকারি সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করে তুলবে।

বর্তমানে ‘নাগরিক সেবা’ প্ল্যাটফর্মের মাধ্যমে রাজধানীতে ছয়টি কেন্দ্র থেকে ৪৬৫টি সরকারি সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে ভূমিসেবা, জন্ম ও মৃত্যু নিবন্ধন, পাসপোর্টসেবা, বিআরটিএ সেবা এবং বিভিন্ন ভাতার আবেদন সেবা উল্লেখযোগ্য।

মোহাম্মদপুরে বাসার ফটকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

কেরানীগঞ্জে ৩ লাখ অবৈধ চিংড়ির রেণু জব্দ, ধলেশ্বরীতে অবমুক্ত

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৬ জন কারাগারে

মেট্রো স্টেশনের নিচ থেকে সরানো হলো অবৈধ দোকানপাট

নরসিংদীতে পুকুরপাড়ে পড়ে ছিল ইজিবাইকচালকের মরদেহ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: এক দিনে ১৬ সাক্ষ্যগ্রহণ শেষ, কাল আত্মপক্ষ সমর্থন

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: ক্যামেরা ট্রায়ালে বড় বোনের সাক্ষ্য

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: পুলিশ হেফাজতের আসামির কথা বলা ও প্রচারে নিষেধাজ্ঞা

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: রান্নার সময় পাশের বাসা থেকে চিৎকার শুনতে পান মা

এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকেও ধরা চালক, জেল-জরিমানা