হোম > সারা দেশ > ঢাকা

পুরান ঢাকায় দ্বিতীয় স্ত্রীকে মারধরের সময় লোহার আঘাতে স্বামী নিহত

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের একটি বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধরের সময় ধারালো অস্ত্রের আঘাতে স্বামী নিহত হয়েছেন। নিহত সুমন (৪২) ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী ছিলেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নাজিমুদ্দিন রোডের জমিদার গলির একটি বাড়ির ৪তলার বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক বেলা পৌনে ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

সুমনের বাড়ি হবিগঞ্জের কমলগঞ্জ উপজেলায়। বাবার নাম নবী মিয়া। বর্তমানে ছোট স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে নাজিমুদ্দিন রোডের বাসায় থাকতেন। বড় স্ত্রী ডলি বেগম দুই ছেলে, এক মেয়েকে নিয়ে হোসেনি দালান এলাকায় বসবাস করেন।

সুমনকে হাসপাতালে আনার পর তাঁর দ্বিতীয় স্ত্রী নাসিমা আক্তার জানান, জমিদার গলির ওই বাসায় তিনি এক মেয়ে নিয়ে থাকেন। সোমবার রাতে সুমন নাসিমার বাসায় আসেন। বাসা থেকে নাসিমার ১ হাজার ৫০০ টাকা চুরি হয়। রাতে সুমনকে তিনি বাথরুমে মাদক সেবন করতেও দেখেন। এ নিয়ে আজ সকালে তাঁদের ঝগড়া হয়। এ সময় নাসিমাকে প্রচণ্ড মারধর করেন সুমন। তাঁর পেটেও কামড় দেন। একপর্যায়ে লোহার একটি ধারালো বস্তু দিয়ে নাসিমাকে আঘাত করেন। এরপর দুজনের হাতাহাতির সময় ধারালো বস্তুটি সুমনের বুকে বিঁধে যায়। সঙ্গে সঙ্গে সেখান থেকে রক্তক্ষরণ শুরু হলে সুমনকে দ্বিতীয় স্ত্রী নাসিমা ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা পর তাঁকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সুমনের মরদেহ মর্গে রাখা হয়েছে। তাঁর বুকের বাঁ পাশে একটি জখম রয়েছে। ঘটনার তদন্ত করছে বংশাল থানা-পুলিশ।

সস্তায় আইফোন-ল্যাপটপ: ৩১ লাখ টাকা আত্মসাতে বিমানবন্দরের ‘অকশন ম্যানেজার’ গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ঘণ্টার পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০৬, সবচেয়ে বেশি মিরপুরে

জুতা চুরির অভিযোগকে কেন্দ্র করে জবি শিক্ষার্থী-স্থানীয় বাসিন্দা-পুলিশ ত্রিমুখী সংঘর্ষ

ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, জাবিতে ‘সেলফি’ পরিবহনের ৬ বাস আটক

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির দুজনের যাবজ্জীবন, দুজন খালাস

রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ঢামেকে ভর্তি

ক্ষতিপূরণের অবশিষ্ট ১৫ লাখ টাকা পেল হাত হারানো নাঈম

ঢাবিতে শেষবারের মতো অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ইকরার আত্মহত্যা মামলা: দায়রা আদালতেও জামিন মেলেনি অভিনেতা যাহের আলভীর

গুলশানের প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু