হোম > সারা দেশ > ঢাকা

রাজস্ব দিতে চান প্রায় ২ লাখ ব্যাটারিচালিত অটোরিকশার মালিক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় প্রেস ক্লাবে সোমবার সংবাদ সম্মেলন করে ‘বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি অ্যান্ড মোটরচালিত অটোরিকশা সার্ভিস লিমিটেড’। ছবি: আজকের পত্রিকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলের বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অনুমতি মিললেও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কোনো সহযোগিতা মিলছে না বলে অভিযোগ করেছে ‘বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি অ্যান্ড মোটরচালিত অটোরিকশা সার্ভিস লিমিটেড’।

আজ সোমবার ​জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ জানায় কোম্পানিটি। ​

সংবাদ সম্মেলনে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম জানান, ​হাইকোর্ট ও মন্ত্রণালয়ের নির্দেশে এই কোম্পানির আবেদনের প্রেক্ষিতে এবং উচ্চ আদালতের রায়ে ২৩ জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিআরটিএ চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়। কিন্তু বিআরটিএ থেকে কোনো পদক্ষেপ নেয়নি।

আবুল কালাম বলেন, আমরা মহাসড়ক ও ভিআইপি সড়ক ব্যতীত ডিএসসিসির আওতাধীন এলাকার জন্য মোট ২ লাখ ৪০ হাজার অটোরিকশা বাবদ গাড়ি প্রতি ৮ হাজার টাকা হারে মোট ১৯২ কোটি টাকা সরকারি রাজস্ব খাতে জমা দিতে আগ্রহী। ২৪ জুন বিআরটিএতে আবেদন জমা দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সহযোগিতা বা সরকারি নির্দেশনার বাস্তবায়ন পাওয়া যায়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে (১ জুলাই থেকে ৩০ আগস্ট) ব্যাংক অ্যাকাউন্ট ও অনুমোদন না পেলে এই বিপুল রাজস্ব আদায় অনিশ্চিত হয়ে পড়বে।

বর্তমানে অটো রিকশা থেকে নিয়মিত চাঁদাবাজি হচ্ছে দাবি করে তিনি বলেন, এই গাড়িগুলো থেকে বিভিন্নভাবে প্রত্যেক মাসে ১০০ কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে। যেখানে সরকারের কোনো লাভ হচ্ছে না। এদিকে বিষয়টি সমাধান হতে বিআরটিএর চেয়ারম্যান নাকি অটো রিকশা বিষয়ক কোন নীতিমালা খুঁজে পান না।

আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ভ্যানচালকের ক্ষতবিক্ষত লাশ

জাল টাকা নিয়ে সোনা কিনতে গিয়ে গ্রেপ্তার রুবেল কারাগারে

ভূমিকম্প মোকাবিলায় ভারী যন্ত্রপাতি নিয়ে ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনের প্রস্তাব

রাজধানীতে পেট্রলপাম্পের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ

ফ্যামিলি কার্ড বিতরণে জনবল নিয়োগ নিয়ে অপপ্রচার, থানায় জিডি করলেন ইউএনও

বিমানবন্দরের বাইরে পরিত্যক্ত গাড়ির ভেতর প্রায় ৪ কোটি টাকার সোনা

হত্যাচেষ্টার মামলায় আগাম জামিন পেলেন সাতক্ষীরার এমপি গাজী নজরুল

দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে অর্থ আদায়, দালাল চক্রের ৫ সদস্যের কারাদণ্ড

যাত্রাবাড়ীতে লাখ টাকার গাঁজাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবক গ্রেপ্তার

রাজধানীর কদমতলীতে ৫ ককটেলসহ যুবক গ্রেপ্তার