হোম > সারা দেশ > ঢাকা

মা-বাবা ও বোনের পর চলে গেল মিথিলাও

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে আগুনে এক পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় মিথিলা আক্তার (৭) নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিথিলা। এর আগে এ ঘটনায় আহত মিথিলার বাবা তোফাজ্জল হোসেন, মা মানসুরা আক্তার ও তার ৪ বছর বয়সী বোন তানজিলা আক্তারের মৃত্যু হয়।

মিথিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি জানান, শিশুটির শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালিও পুড়ে গিয়েছিল। হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল তাকে।

আবাসিক সার্জন জানান, মিথিলার আরেক বোন তানিশা ৩০ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

১৬ মে মধ্যরাতের দিকে আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি তিনতলা বাসার নিচতলায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন মানসুরা, তাঁর স্বামী তোফাজ্জল এবং তিন মেয়ে তানিশা (১১), মিথিলা (৮) ও তানজিলা (৪)।

মিথিলার বড় বোনের স্বামী মো. রিপন জানিয়েছিলেন, ওই বাসাটির পাশে একটি ভবন নির্মাণকাজ চলছে। সেখানে খোঁড়াখুঁড়ির সময় লাইনে লিকেজ হয়ে গ্যাস বের হতে থাকে। বিষয়টি বাড়িওয়ালাকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। পরে সেদিন রাতেই মিথিলাদের বাসায় মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ হয়।

ফুটপাত দখল: সবাইকে নিয়ে সমাধান করতে চায় দুই সিটি করপোরেশন

বিমানবন্দরে ‘চাকরি’ পেয়ে ঢাকায় এসে ২২ জন জানলেন তাঁরা প্রতারিত

ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ বদল হয়েছে: প্রসিকিউটর

ইডেনের ছাত্রীকে যৌন নির্যাতন, গায়ক জাহিদ অন্তু কারাগারে

এমপি গিয়াস কাদের চৌধুরীর ২ ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১২৫ বার

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

তেল পেতে পাম্পে দীর্ঘ সারি—ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’

উত্তরায় ঢাকঢোল পিটিয়ে ফুটপাত দখলদারদের সতর্ক করল পুলিশ-ম্যাজিস্ট্রেট