হোম > সারা দেশ > ঢাকা

ঘন কুয়াশায় আজও ঢাকার দুই ফ্লাইট নামল কলকাতায়

ঘন কুয়াশার কারণে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকঘণ্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ ছিল। ঢাকার পথে থাকা দুটি ফ্লাইট গন্তব্য বদলে কলকাতায় অবতরণ করে বলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান।  

আজকের পত্রিকাকে তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে আজ বুধবার সকাল ৭টা পর্যন্ত ঘন কুয়াশার জন্য বিমানের দুটি যাত্রীবাহী ফ্লাইট কলকাতায় ‘ডাইভার্ট’ করা হয়। আজ সকাল ৮টার পর থেকে ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ শুরু করে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সুত্র জানায়, ফ্লাইটগুলো সকালের দিকে ঢাকার দিকে অবতরণ শুরু করে। একই কারণে ঢাকা থেকেও বিভিন্ন গন্তব্যের ফ্লাইট ছাড়তে দেরি হয়।

ঘন কুয়াশার কারণে সোমবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা ৮ টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায়, দুটি ফ্লাইট কুয়ালালামপুর, একটি দিল্লি ও একটি ব্যাংককে অবতরণ করে।

রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। কুয়াশা আরও কিছুদিন থাকার কথা রয়েছে।

ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ: আদাবরে সালিশি বৈঠকে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় এএসপি সোহেল কারাগারে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৭ মামলা, ডাম্পিং ৬০৯ গাড়ি

রাজধানীতে বাস টার্মিনালের স্থান পরিদর্শনে সরকারের উচ্চপর্যায়ের দল

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ডিসকাউন্ট ফেস্ট’, ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনডিএফের

সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে, জেবুন্নেসা আরও এক মামলায় গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে শফিকুর রহমানের যে মধুর সম্পর্ক, আগের ইতিহাসে ছিল না: শাহে আলম

অর্থ পাচার মামলা: সালমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই