হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে ককশিটের ভেতরে মিলল মরদেহ

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ককশিটের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী-ডেমরা সড়কে সবজির সবজির আড়তের পাশে ওভারব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহতের নাম—নুরুন্নবী (৩৮)। তাঁর বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। তিনি ঢাকার শনির আখড়া এলাকায় থাকতেন। 

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াসিম বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ডেমরা সড়কে অবস্থিত সবজি আড়তের পাশে, ওভার ব্রিজের নিচে একটি ককশিটের ভেতর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’ 

তিনি আরও বলেন, ‘নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে—তাঁকে হত্যা করে গুম করার জন্য ককশিটের ভেতরে ঢুকিয়ে ওই স্থানে ফেলে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই