হোম > সারা দেশ > ঢাকা

ঢাকার প্রবেশপথ সাভার ও কেরানীগঞ্জের ৬ স্পটে পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার প্রবেশপথ আমিনবাজার, আশুলিয়া, বিরুলিয়া, বছিলা, পোস্তগোলা ও বাবুবাজারসহ মোট ৬টি স্পটে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সারা রাত চলবে তল্লাশি কার্যক্রম। প্রাথমিকভাবে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত এ তল্লাশি কার্যক্রম চলমান রাখার কথা জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।

আজ শুক্রবার রাত ১০ টার দিকে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী। 

সাভারের ৩টি স্পট (আমিনবাজার, বিরুলিয়া, আশুলিয়া) ও  কেরানীগঞ্জের ৩ টি স্পটে (বছিলা, পোস্তগোলা, বাবুবাজার) চেকপোস্ট কার্যক্রম চলছে। তল্লাশি চৌকিতে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঢাকাগামী যানবাহনগুলো তল্লাশি ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী (অপরাধ) বলেন, ‘বড় দুই দলের সমাবেশ ঘিরে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সজাগ রয়েছে। ঢাকার ৬টি স্পটে আমাদের চেকপোস্ট কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে। আজ সারা রাত চলবে। আগামীকাল সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত চলবে এ কার্যক্রম। তবে পরিস্থিতির ওপর এ সিদ্ধান্ত নির্ভর করে।

সাভারের চেকপোস্টগুলোয় অতিরিক্ত পুলিশ সদস্যের উপস্থিতি থাকলেও ঠিক কি পরিমাণ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তা জানায়নি পুলিশ।

এ ছাড়া র‍্যাব ৪ এর নবীনগর ক্যাম্পের পক্ষ থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় ২ টি চেকপোস্ট কার্যক্রম চলছে। এ ছাড়া সাভারের বিভিন্ন স্থানে র‍্যাবের টহল দল দায়িত্ব পালন করছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খাঁন। তিনি বলেন, দুটি দলের সমাবেশকে ঘিরে নাশকতা এড়াতে ২ টি চেকপোস্ট ও টহল কার্যক্রম চলছে। গতকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম আজ সারা রাত চলবে।

শুক্রবার সকাল থেকেই সারা দিন ঢাকার প্রবেশপথে চেকপোস্ট কার্যক্রম ছিল চোখে পড়ার মত। সন্দেহজনক গণপরিবহন, মোটরসাইকেলসহ ব্যক্তিগত বাহনও তল্লাশি করা হয়।

এনটিআরসিএ নিয়োগে উত্তীর্ণ প্রতিষ্ঠানপ্রধান-সহপ্রধানদের ভাইভা দ্রুত শুরুর দাবি

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশালমিছিল

ধর্ষণের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ক্ষমতা: রুমিন ফারহানা

ঈদের দিন মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ৭ দিন পর মিলল মরদেহ

অভিমান করে বাড়ি ছাড়ে কিশোরী, ৭ দিন পর নদীতে মিলল লাশ

বিচার বিলম্বিত করতেই ডলারের নাম: ডিএমপি কমিশনার

ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

ডেঙ্গুর ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি

৭ জুন থেকে রাতে মেট্রো চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: কাঠগড়ায় কাঁদলেন স্বপ্না, মারতে গেলেন সোহেলকে