হোম > সারা দেশ > ঢাকা

‘আ.লীগের দোসর’ বলে মারধর, ব্যবসায়ীর বিদেশি মুদ্রা ও ৩২ লাখ টাকা লুট করল ভুয়া র‍্যাব

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগ এলাকায় র‍্যাব পরিচয়ে এক প্রসাধনী ব্যবসায়ীকে গাড়িতে তুলে নিয়ে ৩২ লাখ টাকা ও প্রায় ৯ লাখ থাই বাত ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পালানোর সময় তাঁকে ধরে আওয়ামী লীগের দোসর সম্বোধন করে প্রতারক চক্রটি। লুটের পর ব্যবসায়ীকে পূর্বাচলের ৯ নম্বর সেক্টরের নির্জন জায়গায় ফেলে পালিয়ে যায় ডাকাত দল।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল শনিবার মধ্যরাতে তুরাগ থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী সালমান মাহবুব জয়। তিনি ঢাকার চকবাজার এলাকার বাসিন্দা।

আজ রোববার ডিএমপি উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় তুরাগ থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় ডাকাত চক্রটিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। শিগগির ডাকাতদের গ্রেপ্তার করতে পারব বলে আশাবাদী।’

মামলার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে অটোরিকশায় আজমপুরের উদ্দেশে রওনা হন ভুক্তভোগী ব্যবসায়ী সালমান মাহবুব জয়। পথে ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজসংলগ্ন উত্তর পাশের খেলার মাঠে পৌঁছালে অজ্ঞাতনামা সাতজন ব্যক্তি র‍্যাব পরিচয়ে রিকশাটি থামান। তখন তাঁরা ব্যাগ তল্লাশি করতে চাইলে ভুক্তভোগী দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন র‍্যাব পরিচয়ধারীরা ধাওয়া করে ধরে ফেলেন এবং ‘আওয়ামী লীগের দোসর’ বলে মারধর করে জোর করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেন।

এতে আরও উল্লেখ করা হয়, গাড়ির ভেতর নেওয়ার পরপরই ভুক্তভোগীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়। তাঁর দুই হাতে হাতকড়া ও চোখে কালো কাপড় দিয়ে বাঁধা এবং মুখে কাপড় ঢুকিয়ে দেওয়া হয়। এরপর গাড়ি চলন্ত অবস্থায় তাঁর সঙ্গে থাকা ৩২ লাখ টাকা ও ৮ লাখ ৭৯ হাজার থাই বাত এবং আইফোন নিয়ে পূর্বাচলের ৯ নম্বর সেক্টরের একটি নির্জন জায়গায় ফেলে পালিয়ে যায় ডাকাত দল।

মূল্যবোধ ও মানবিকতার চর্চা কমে যাওয়ায় ভেজাল খাদ্য উৎপাদনের প্রবণতা বেড়েছে: ডিএসসিসি প্রশাসক

তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে দ্বন্দ্ব, যুবক হত্যায় গ্রেপ্তার ৪

গান-কবিতা-স্মৃতিচারণায় ভাষাসৈনিক কামাল লোহানীর জন্মদিন উদ্‌যাপন

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী

নারায়ণগঞ্জের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

‘নিরপেক্ষ সাংবাদিকতায় অটল আজকের পত্রিকা’

মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর

রাজধানীর কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, দুজন নিহত

সাভারে নির্যাতনের শিকার কিশোর চোখে দেখতে পাচ্ছে না, ছাত্রদল নেতা বহিষ্কার

রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা