হোম > সারা দেশ > ঢাকা

শয়তান যত দিন থাকবে, অপারেশন ডেভিল হান্ট তত দিন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশে শয়তান যত দিন থাকবে, অপারেশন ডেভিল হান্ট তত দিন চলবে।’

আজ সোমবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ১৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শিক্ষার প্রসার হয়েছে, কিন্তু শিক্ষার মান বাড়েনি।’ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শিক্ষকদের সম্মান করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়াতে হবে।’ মুন্সিগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘কিছুদিন আগে মুন্সিগঞ্জের রাস্তাঘাট উন্নয়নের জন্য ৭০০ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এ কাজ কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘মুন্সিগঞ্জে দীর্ঘদিন ধরে মেডিকেল কলেজ নির্মাণের দাবি রয়েছে এই অঞ্চলের মানুষের। এটার জন্য জায়গা পাওয়াটাই ডিফিকাল্ট। তবে আমাদের চেষ্টা রয়েছে।’ নির্বাচন বিষয়ে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং অফিসারদের রাজনৈতিক নেতা-কর্মীরা প্রভাব দেখাতে পারবে না, কারণ এবার সুষ্ঠু-সুন্দর নির্বাচন হবে।’

ইছাপুরা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জামাল হোসেন মিঞার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের প্রফেসর ড. রসময় কীর্তনিয়া, আন্তর্জাতিক ফারাক্কা বাঁধ কমিটির চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন প্রমুখ।

যন্ত্রপাতির অভাবে অর্ধেক সেবা চলছে রাড্ডা ক্লিনিকে

ইউনিসেফের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ২

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা-লুটের অভিযোগ, পুলিশের ‘পরামর্শে’ যোগ হলো ‘চাঁদাবাজি’

দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে

মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজির সেই ফ্ল্যাটে, অতিষ্ঠ ছিল অন্য পুলিশ পরিবার

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ইশরাকের পুনর্বহাল, অন্যথায় জুলাই আহত বা শহীদ পরিবার থেকে প্রতিমন্ত্রী দাবি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬