হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁও রেলওয়ে স্টেশনে আগুন, আটক ২

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আগুন দেওয়ার কিছুক্ষণ পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ৯টা ৩০ মিনিটের দিকে তেজগাঁও রেলস্টেশনে রাখা পুরোনো একটি বগিতে আগুন লাগে।

ঢাকা রেলওয়ে জেলা পুলিশ জানিয়েছে, বুধবার রাত ৯টা ৩০ মিনিটে তেজগাঁও রেলস্টেশনের পরিত্যক্ত লাইনে থাকা নষ্ট কোচের সিটে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আগুন দেয়। স্থানীয় লোকজনের তৎপরতায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। এতে কোচটির দুটি সিট ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সহযোগিতায় ঘটনাস্থলের পাশ থেকে সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

এ ঘটনায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে জেলা পুলিশ সুপার।

ধামরাইয়ে ২ ভাইকে ছুরিকাঘাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের দাবি

১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্ট গোল্ডের মালিক গ্রেপ্তার

যান্ত্রিক ত্রুটিতে নভোএয়ারের জরুরি অবতরণ, ফ্লাইটে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না

ইরান থেকে শিখে এসে দুই ভাইয়ের সিসা কারবার

ফুটবল বিশ্বকাপ বড় পর্দায় উদ্‌যাপনের স্থান নজরদারিতে রাখবে পুলিশ

সাভারে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তোলায় যুবদল নেতা আটক, মুচলেকায় মুক্তি

ডিএমপিতে রদবদল: গোয়েন্দা বিভাগসহ একাধিক শাখায় ৭ শীর্ষ কর্মকর্তার বদলি