হোম > সারা দেশ > ঢাকা

ছাত্র-জনতার ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে অনশনে ৮ শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের সন্ত্রাসী উল্লেখ করে গ্রেপ্তার ও বিচারের দাবিত অনশন শুরু করেছেন আট শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপুর থেকে এ অনশন শুরু করেন তাঁরা।

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সশরীরে এসে আশ্বাস না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। অনশন পালনকারীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের রেজওয়ান আহমেদ রিফাত, আশিকুর রহমান জীম, রেদোয়ানুল ইসলাম, অর্থনীতি রিফাত রিদওয়ান, মো. আরমানুল ইসলাম, সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের ’২০-২১ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ ইমাম হোসাইন ইমন, ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুর রহমান ও বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী সুহাইল মাহদীন।

রেজওয়ান আহমেদ রিফাত বলেন, ‘দুই মাস পেরিয়ে গেলেও ছাত্র-জনতার ওপর হামলাকারীদের গ্রেপ্তারে কোনো শক্তিশালী পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি নিয়ে আমরা অনশন শুরু করেছি।’

আশিকুর রহমান জীম বলেন, ‘সন্ত্রাসীরা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতার নিয়ে আসা হোক। এ দাবি নিয়ে অনশন শুরু করেছি।’

কতক্ষণ এখানে অবস্থান করবেন, ‘জানতে চাইলে জীম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সশরীরে এসে আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না।’

রেদোয়ানুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসীদের গ্রেপ্তারে কেন এত কালক্ষেপণ, আমি জানি না। স্বরাষ্ট্র উপদেষ্টা কেন তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছেন না, সেটা বুঝতে পারছি না। গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি। অন্যথায় এভাবে আমরণ অনশন চালিয়ে যাব।’

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই

রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরাদ্দের চাল কম দামে ক্রয় প্রভাবশালী চক্রের

রাজস্ব আদায় না বাড়ায়, বাড়ছে ঋণনির্ভরতা

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা

চাঁদাবাজিতে ভুক্তভোগী মামলা না করলে, পুলিশ মামলা করতে পারবে