হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মিরপুরে যাত্রীবেশে উঠে বাসে আগুন দিল তিন দুর্বৃত্ত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দুপুরে শতাব্দী পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। ছবি: স্ক্রিনশট

রাজধানীর মিরপুরে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১টার দিকে মিরপুর-১ নম্বর সেকশনের সনি স্কয়ারের রূপায়ণ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, তিন ব্যক্তি যাত্রীবেশে বাসটিতে উঠে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

ডিএমপির ট্রাফিক বিভাগের (মিরপুর) তথ্য অনুযায়ী, আজ দুপুর আনুমানিক ১টা ০৩ মিনিটে সনি স্কয়ারের রূপায়ণ টাওয়ারের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাসটিতে অগ্নিসংযোগকারী পরিচয় জানা যায়নি। আশপাশের লোকজনের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়েছে।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আযম গণমাধ্যমকে জানান, আজ দুপুর ১টার দিকে শতাব্দী পরিবহনের একটি বাস মিরপুর-২ নম্বর সেকশনের দিক থেকে নিউমার্কেটের দিকে যাচ্ছিল। সনি সিনেমা পেরিয়ে যাওয়ার পথে যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়। এ ঘটনায় বাসের সামনের দিকের কয়েকটি আসন পুড়ে গেছে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ঢাবি শিক্ষক জামাল উদ্দীনের জামিন বাতিল

রাজধানীর কাফরুলে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

শাহজালালে দুই প্রবাসী যাত্রীর কাছ থেকে ৬৭ লাখ টাকার আইফোন ও সিগারেট জব্দ

স্টলের সজ্জায় নানান বার্তা

ঢাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, হাসপাতালে ভর্তি

‘লক্কড়ঝক্কড়’ বাস চললেই ধরবে ম্যাজিস্ট্রেট: ডিএমপি কমিশনার

হাদি হত্যা: মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ২ এপ্রিল

রাজধানীতে স্কুলছাত্রের প্রাণ কেড়ে নিল পিকআপ

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ