হোম > সারা দেশ > ঢাকা

সাবেক সেনা কর্মকর্তা মামুন খালেদ ও আফজাল নাছের আবার রিমান্ডে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাবেক সেনা কর্মকর্তা মামুন খালেদ ও আফজাল নাছের। ছবি: সংগৃহীত

বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন ও সাবেক পরিচালক লে. কর্নেল (চাকরিচ্যুত) মো. আফজাল নাছেরকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাত উল্লাহ এই নির্দেশ দিয়েছেন।

একই মামলায় মামুন খালেদকে ৩ দিনের রিমান্ডে শেষে ও আফজাল নাছেরকে ৪ দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের এসআই তোফাজ্জল হোসেন মামুন খালেদকে ফের একদিন ও আফজাল নাছেরকে ফের ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে আদালত তাদের একদিন ও দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী দুজনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলায় গত ৯ এপ্রিল মামুন খালেদকে ৩ দিনের ও গত ৮ এপ্রিল আফজাল নাছেরকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।

মকবুল হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ওই বছরের ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। কার্যালয়ে ভাঙচুর চালান তারা। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতা–কর্মীর ওপর হামলা চালান। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

মকবুল হত্যা মামলার রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, সাবেক দুই সেনা কর্মকর্তা স্বপদে দায়িত্বে থেকে স্ব-প্রণোদিত হয়ে রাজনৈতিকভাবে বিরোধী পক্ষকে দমনে বিগত সরকারকে নানাভাবে সহযোগিতা করেছেন বলে প্রাথমিকভাবে বিভিন্ন সূত্রে জানা গেছে। তাঁরা এই মামলার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন মর্মে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এটি একটি রাজনৈতিক হত্যা মামলা। মামলাটি গোয়েন্দা-মতিঝিল বিভাগের কাছে তদন্তাধীন। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করা, মকবুলকে হত্যার সময় জড়িত আসামিদের কার কী কী ভূমিকা ছিল, হত্যাকাণ্ডে প্রকৃতপক্ষে কে কে জড়িত ছিল সেসব বিষয়ে জানার জন্য তাদের আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর আগে গত ২৫ মার্চ রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামুন খালেদকে গ্রেপ্তার করে। মিরপুর থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় পরদিন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়। গত ৩১ মার্চ আরও ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়। দুই দফায় ১১ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুনরায় চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। গত ৬ এপ্রিল আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর গত ৯ এপ্রিল পল্টন থানার একটি হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। আরও একদিনের রিমান্ডে নেওয়ায় তাকে টানা পঞ্চম দফা রিমান্ডে দেওয়া হল।

অন্যদিকে গত ২৯ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। পরে মিরপুর থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। ৩০ মার্চ তাকে দেলোয়ার হোসেন হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর গত ৫ এপ্রিল তাকে মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৩ দিনে রিমান্ডে নেওয়া হয়। ৮ এপ্রিল একই মামলায় আবার ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। এবার আবার ২ দুই দিনের রিমান্ডে নেওয়ায় তাকে টানা চতুর্থ দফা রিমান্ডে দেওয়া হলো।

মোহাম্মদপুরে গ্যাংপ্রধান ‘অ্যালেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা করল অপর গ্রুপ

ওয়াসার সাবেক এমডি সালামকে দুদকের জিজ্ঞাসাবাদ

সরকারের নিস্পৃহতায় সহিংসতা বাড়ছে: গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলা, যুবক রিমান্ডে

সড়কে দুর্ঘটনা কমাতে নিসচার সঙ্গে সেতুমন্ত্রীর বৈঠক

আইনজীবী মাসদারের বিরুদ্ধে সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগ, যা বললেন আইনমন্ত্রী

পয়লা বৈশাখ ঘিরে কোনো হুমকি নেই, শোভাযাত্রা সকাল ৯টায়: ডিএমপি

মধ্যপ্রাচ্য সংকটে এ পর্যন্ত শাহজালাল বিমানবন্দর থেকে বাতিল ১০৬০ ফ্লাইট

রাজধানীর মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া মরদেহ উদ্ধার

তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ