হোম > সারা দেশ > ঢাকা

অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, ডেমরায় চিকিৎসকের বিরুদ্ধে মামলা

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

রাজধানী ডেমরায় চিকিৎসকের গাফিলতি ও অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার রাতে মো. রাকিবুল হাছান নামে এক ব্যক্তি ডেমরা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান (৩৫), হাসপাতালের স্টাফ আনোয়ারসহ (৪৫) অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়। গত ২৯ মার্চ ফার্মের মোড় এলাকায় ইসলামিয়া জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ইমানা ইসলাম (১৯) ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ২৯ মার্চ রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ পেটে ব্যথা শুরু হলে তাকে রাত ২টায় ইসলামিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাত ৪টায় রোগীকে ভর্তি করার পরামর্শ দেন। রোগী ভর্তির পরেও ব্যথা বাড়তে থাকলে চিকিৎসককে জানানো হয়। তিনি শুধু দুজন নার্স পাঠিয়ে দায় সারেন। ভোর ৭টায় রোগীর অবস্থার অবনতি হলে চিকিৎসক রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

রাকিবুল হাছান অভিযোগ করেন, তার স্ত্রীর নিয়মিত গাইনি চিকিৎসক ডা. কামরুন সাত্তার ডালিয়াকে বিষয়টি জানাতে বারবার অনুরোধ করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে তা এড়িয়ে যান। পরে সকাল ৮টায় রোগীকে মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে একটি মৃত কন্যাশিশুর জন্ম হয়। শিশুটিকে মাতুয়াইল কবরস্থানে দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

কেরানীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীনসহ ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

জুলাইয়ের গল্প শুধু গল্প নয়, ইতিহাস

মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা

৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল ডিএনসিসি

চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

জবিতে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ, অফিস ছেড়ে বেরিয়ে গেলেন ডিন

অর্থ পাচার: গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা সেই হরিদাস কারাগারে

রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া ব্যক্তিরা বহিরাগত: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা