হোম > সারা দেশ > ঢাকা

চলন্ত বাস থেকে জাবি শিক্ষার্থীকে ধাক্কা, রাজধানী পরিবহনের ২৬ বাস আটক

জাবি প্রতিনিধি

বাসগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় রেখে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

চলন্ত বাস থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে রাজধানী পরিবহনের অন্তত ২৬টি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টা থেকে বাসগুলো আটকানো শুরু করেন শিক্ষার্থীরা। এরপর বাসগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় রেখে দেওয়া হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আজ বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে আমি টিউশন শেষ করে থানা স্ট্যান্ড থেকে আসার পথে রাজধানী বাসে ওঠার সময় হেলপার আমাকে বলছে কোথায় যাব, আমি জাহাঙ্গীরনগর বলার পর উনি শুনছে জিরানি যাব, আমি গাড়িতে ওঠার পরে আবার জিজ্ঞেস করছে কোথায় যাব। আমি জাহাঙ্গীরনগর বলার সাথে সাথে আমাকে হেলপার ধাক্কা দিয়ে ফেলে দিছে, ততক্ষণে ড্রাইভার বাস ছেড়ে দিছে, আমি চলন্ত গাড়ি থেকে পড়ে গেছি এবং পায়ে অনেক ব্যথা পেয়েছি। এর আগেও আমাকে এ ধরনের পরিস্থিতির শিকার হতে হয়েছে!’

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাঁকে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হয় এক্স-রে করার জন্য।

এ বিষয়ে আটক একটি বাসের চালক মিজান আজকের পত্রিকাকে বলেন, ‘কোন বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হইছে, সেটা আমি জানি না। মালিকপক্ষ আসছে, তারা কথা বলে সব ঠিক করবেন আশা করি।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘এটি একটি অমানবিক ঘটনা। ইতিমধ্যে বাসের মালিকপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেছে।’

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই

রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ