হোম > সারা দেশ > ঢাকা

সনদ জালিয়াতির বিষয়ে আমি কিছুই জানি না: বোর্ড চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সনদ জালিয়াতির ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

এর আগে দুপুর পৌনে ১২টায় ডিবি কার্যালয়ে আসেন তিনি। সনদ জালিয়াতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকা হয়েছিল।

আলী আকবর সাংবাদিকদের বলেন, ‘সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান অবৈধভাবে যে সার্টিফিকেট দিয়েছেন, তাতে আমার কোনো সম্পৃক্ততা ছিল কি না, ডিবি জানতে চেয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে, আসল দোষীদের শাস্তির মুখোমুখি করা উচিত। তবে বিষয়টি নিয়ে আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত। এ বিষয়ে কোনো কিছুই জানি না।’

সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের বিষয়ে অভিযোগ দেওয়ার পরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ওয়েবসাইটে এমন কোনো কাগজ আছে কি না, সেটি খুঁজে দেখেছি। ওয়েবসাইটে তেমন কোনো কাগজপত্র পাইনি। এর বেশি আমি কিছু বলতে চাই না।’

আপনি দায়িত্বে থাকার পরও কীভাবে এমন ঘটনা ঘটল, জানতে চাইলে কারিগরি বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান বলেন, ‘আমি অপরাধীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। ভেতরে-ভেতরে (প্রাতিষ্ঠানিকভাবে) কাজ করার চেষ্টা করেছি। বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করেছি।’

এ প্রসঙ্গে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, হাজার হাজার সার্টিফিকেট বাণিজ্যের কারণে গ্রেপ্তার হন কারিগরি শিক্ষাবোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রী। এরপর চেয়ারম্যান পদ থেকে আলী আকবর খানকে ওএসডি করা হয়।

এর আগে ১ এপ্রিল কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির অভিযোগে প্রথমে গ্রেপ্তার হন সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান। তাঁকে জিজ্ঞাসাবাদে একে একে উঠে আসে এই জালিয়াতির সঙ্গে জড়িত বোর্ডসংশ্লিষ্ট অনেক ছোট-বড় কর্মকর্তা এবং দেশের কয়েকটি কারিগরি স্কুল এবং কলেজের প্রধান আর অধ্যক্ষদের নাম।

জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঢাকায় ঘাটতি ২ হাজার পুলিশ

আইন সংশোধনের পরই দুদকে নতুন কমিশন

শাহ আলী মাজারে হামলার ঘটনায় ভুক্তভোগী নারীর মামলা, গ্রেপ্তার ২

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

সাভারে স্থানান্তরের পর ট্যানারি শিল্প খাত অবহেলার শিকার হয়েছে: শিল্পমন্ত্রী

সড়ক নিরাপত্তায় প্রয়োজন একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত আইনি কাঠামো

ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি জাকসুর

বুড়িগঙ্গা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

অনলাইন জুয়ায় অর্থ পাচার: পাঁচ চীনা নাগরিক আবার রিমান্ডে, ৪ জন কারাগারে