হোম > সারা দেশ > ঢাকা

জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্রশক্তির কফিন মিছিল

ঢাবি প্রতিনিধি

জুলাই গণহত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করে জাতীয় ছাত্রশক্তি। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে সংগঠনটির নেতা-কর্মীরা জমায়েত হন। পরে প্রতীকী কফিন বহন করে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ করেন।

জুলাই গণহত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করে জাতীয় ছাত্রশক্তি। ছবি: আজকের পত্রিকা

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তাঁরা জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগের বিচার এবং সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানান।

বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘গণহত্যার বিচার চাই’, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে’ এবং ‘সাঈদ, ওয়াসিম, মুগ্ধ—শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন দাবি-সংবলিত লেখা দেখা যায়।

ছাত্রশক্তির নেতা-কর্মীরা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে তাঁরা দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দায়ীদের শাস্তির দাবি জানান।

ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন

হাসপাতালে কোনো অনৈতিক কাজ করলে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

হাজারীবাগে জুতার কারখানায় আগুন

চারুকলায় বর্ষা উৎসব ‘ঘনঘটা ২’, মঞ্চ মাতালেন ৩০০ নৃত্যশিল্পী

কেরানীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীনসহ ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

জুলাইয়ের গল্প শুধু গল্প নয়, ইতিহাস

মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা

৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল ডিএনসিসি

চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

জবিতে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ, অফিস ছেড়ে বেরিয়ে গেলেন ডিন