হোম > সারা দেশ > ঢাকা

পৌর বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধানে বাপার ৬ দফা সুপারিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রেসক্লাবে ‘বালাদেশের পৌর বর্জ্য ব্যবস্থাপনা: সমস্যা, চ্যালেঞ্জ ও টেকসই সমাধানের রূপরেখা’ শীর্ষক সেমিনার। ছবি: আজকের পত্রিকা

পৌর বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধানে ৬ দফা সুপারিশের কথা জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। রোববার (৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশের পৌর বর্জ্য ব্যবস্থাপনা: সমস্যা, চ্যালেঞ্জ ও টেকসই সমাধানের রূপরেখা’ শীর্ষক এক সেমিনার ছয় দফা সুপারিশ তুলে ধরা হয়।

বাপার সুপারিশ গুলো হচ্ছে—বর্জ্যকে বোঝা হিসেবে না দেখে বাংলাদেশের জন্য সম্পদ, শক্তি ও অর্থনৈতিক সুযোগে রূপান্তর করা। বাংলাদেশের জৈব বর্জ্য এবং আর্দ্রতার বিষয়টি বিবেচনায় রেখে উচ্চ ট্যারিফে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিবর্তে বায়োগ্যাস, জৈবসার ও জ্বালানিতে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করা। বর্জ্য থেকে প্রাপ্ত জ্বালানির বাজার তৈরি করার জন্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সহ-জ্বালানি হিসেবে ব্যবহার করার লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা তৈরি করা। দেশব্যাপী সকল সিটি করপোরেশন ও পৌরসভাকে নিয়ে একটি ন্যাশনাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট গাইডলাইন ও অপারেশনাল হ্যান্ডবুক তৈরি করা। কম খরচে, সহজ প্রযুক্তিতে, দেশীয় বিনিয়োগ ও স্থানীয় জনসম্পৃক্ততার মাধ্যমে একটি পরিবেশবান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ড. নাসির উদ্দীন খান। তিনি বলেন, ‘বর্জ্যকে আর বোঝা হিসেবে দেখা উচিত নয়; বরং বাংলাদেশের জন্য এটিকে সম্পদ, শক্তি ও অর্থনৈতিক সুযোগে রূপান্তর করা উচিত। বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজন সমন্বিত, কম খরচের ও স্থানীয়ভাবে পরিচালনাযোগ্য সমাধান। বর্তমানে বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা মূলত—সংগ্রহ → পরিবহন → অপসারণ নির্ভর। ফলে বর্জ্যের পুনর্ব্যবহার, সম্পদ পুনরুদ্ধার ও জ্বালানি উৎপাদনের সুযোগ যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না এবং বিপুল পরিমাণ বর্জ্য উন্মুক্ত স্থানে, জলাভূমি ও জলাশয়ে গিয়ে পড়ছে। এর ফলে পরিবেশ ও অর্থনীতির ওপর ক্রমবর্ধমান চাপ তৈরি হচ্ছে। বর্তমান ব্যবস্থার কারণে মিথেন নির্গমন, নদী ও জলাশয় দূষণ, নদীর তলদেশ ভরাট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, ডেঙ্গু ও অন্যান্য জনস্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।’

বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে বাপার সহসভাপতি মহিদুল হক খান। বাপার সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন অধ্যাপক এম. ফিরোজ আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান, ক্যাবের গবেষক শুভ কিবরিয়া, বাপার কোষাধ্যক্ষ আমিনুর রসুল, যুগ্ম সম্পাদক যথাক্রমে ড. হালিম দাদ খান, হুমায়ুন কবির সুমন এবং জাভেদ জাহান, নির্বাহী সদস্য এড. পারভীন আক্তার, মোনছেফা তৃপ্তি, ফাহমিদা নাজনিন প্রমুখ।

কামরাঙ্গীরচর বেড়িবাঁধের পাশে খণ্ডিত ২ হাত, সঙ্গে ঢাকা মেডিকেল ও অর্থবছরের ইঙ্গিত

এক সপ্তাহে হকার সমস্যা সমাধানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন কারাগারে

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে বর্ণাঢ্য আয়োজন, র‍্যালি

সহপাঠীর ওপর হামলার বিচার চেয়ে জবিতে বিক্ষোভ, প্রশাসনের বাধা

রাজধানীতে বাসার সামনে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শিশু নিহত

ঢাকা মেডিকেলে ডাস্টবিনে মিলল নবজাতকের মরদেহ

জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগ

মোহাম্মদপুরে আগুনে পুড়ে ছাই ফাস্ট ফুডের দোকান