হোম > সারা দেশ > ঢাকা

যুবসমাজ রক্ষায় পরিবার ও ‎সামাজকে এগিয়ে আসতে হবে: ডিএসসিসি প্রশাসক

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 

আবদুস সালাম। ছবি: সংগৃহীত

‎ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, যুব সমাজকে রক্ষা করতে হলে পরিবার এবং সমাজকে এগিয়ে আসতে হবে। মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে পারিবারিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশের একার পক্ষে এটি সম্ভব নয়।

আজ ‎মঙ্গলবার বিকেলে যাত্রাবাড়ীতে আয়োজিত মানবাধিকার সংস্থা ‘বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন’ (বাসক) এর ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রশাসক মো. আবদুস সালাম আক্ষেপ করে বলেন, আগে প্রতিটা এলাকায় সামাজিক শাসনব্যবস্থা ছিল। কারও ছেলে–মেয়ে অন্যায় করতে হিসাব করত! বাবা, মা, বড় ভাই, চাচা, মুরুব্বিদের সম্মান করত। তাদের সামনে দিয়ে হেঁটে যাওয়াটাই ছিল অনেক ভয়ের। সেই শাসনব্যবস্থা বা সম্মান–শ্রদ্ধা সমাজে না থাকাতেই আজকে যুব সমাজ ধ্বংস হচ্ছে। ‎

অনুষ্ঠানে উপস্থিতির উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বলেন, ‎ ‘আমি মাত্র ২ মাস হয় আসছি। প্রশাসক হলো সাময়িক সময়ের জন্য। এই সাময়িক সময়ে আমি কি সবকিছু দিতে পারব? আপনারা যদি আগামী নির্বাচনে আমাকে মেয়র নির্বাচিত করেন, তাহলে আমি কথা দিতে পারি–জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়নসহ আপনাদের চাহিদা মোতাবেক সেবা দিতে পারব।’

‎এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার সংস্থার উপদেষ্টা তুহিনুর রহমান ওরফে নুরু হাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

যাত্রাবাড়ী ও তেজগাঁও এলাকা থেকে এক দিনে ১১৭ জন গ্রেপ্তার

তিন মামলায় জামিন পেলেন সাবেক রেলমন্ত্রী সুজন

পর্যটন স্পটের ব্র্যান্ডিং-প্রচারণার মাধ্যমে এই খাতে গতি আনা সম্ভব: পর্যটনমন্ত্রী

বাবার সামনে স্কুলছাত্রীকে অপহরণ: রিমান্ড শেষে লামিন কারাগারে

‘৫ মে’ ঘিরে ডাকসুর দিনব্যাপী প্রদর্শনী

অ্যাগ্রো প্রজেক্ট খুলে ৪০০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

জবির বাসে নবীন শিক্ষার্থীদের ‘হেনস্তা’ করলে কঠোর শাস্তি দেবে প্রশাসন

শেখ হাসিনার উপদেষ্টার গাড়িচালক ও কেয়ারটেকার আবার ৩ দিনের রিমান্ডে

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের এবার হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে

কেরানীগঞ্জে জাল টাকার কারখানার সন্ধান, গ্রেপ্তার ২