হোম > সারা দেশ > ঢাকা

হিজাব দিবস উপলক্ষে ঢাবিতে নারী শিক্ষার্থীদের র‍্যালি

ঢাবি সংবাদদাতা

বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো হিজাব র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো হিজাব র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘প্রটেস্ট অ্যাগেইনস্ট হিজাবোফোবিয়া-ঢাকা ইউনিভার্সিটি’ নামে একটি প্ল্যাটফর্ম র‍্যালিটির আয়োজন করে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে ভিসি চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। সেখান থেকে টিএসসি হয়ে রাসেল টাওয়ার ঘুরে আবার রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো হিজাব র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশের প্রেক্ষাপটে দিবসটির গুরুত্ব বর্ণনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিশকাতুল জান্নাত বলেন, ‘হিজাব পরিধান করার ফলে বাংলাদেশের নারীরা নানাভাবে বৈষম্যের শিকার হয়। সেই বৈষম্যের বিপক্ষে আওয়াজ তোলার জন্য এই দিবসটি গুরুত্বপূর্ণ। হিজাব দিবস পালনের মাধ্যমে সংস্কৃতির বৈচিত্র্যের প্রতি সম্মানবোধ তৈরি হয়। মুসলিম নারীদের নানা অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ সামনে আসে। দিবসটি হিজাবের পক্ষে বৈশ্বিকভাবে সংহতি ও বোঝাপড়ার উন্নতিতে ভূমিকা রাখছে।’

বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো হিজাব র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

তিনি আরও বলেন, ‘বিগত চার বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ বিশ্ব হিজাব দিবস ঘিরে কিছু কিছু ইভেন্ট করেছে। তবে সার্বিকভাবে এটা এখনো বাংলাদেশে জনপ্রিয় না।’

বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো হিজাব র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

র‍্যালিটির অন্যতম আয়োজক স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন খালেদ বলেন, ‘যারা ফ্যাসিবাদের আমলে হিজাব-নিকাব পরিধান করেছে, তারা বিভিন্নভাবে হেনস্তার শিকার হয়েছে। শুধু হিজাব-নিকাবই নয়, যারা দাঁড়ি-টুপি পরতো তারাও বৈষম্যের শিকার হয়েছেন। পশ্চিমারা এগুলোকে এক ধরনের জঙ্গিবাদের চিহ্ন হিসেবে উপস্থাপন করেন। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্যই মূলত আমাদের প্রচেষ্টা।’

জাতীয় পর্যায়ে শিশু নির্যাতনকারীদের একটি তথ্যভান্ডার থাকা প্রয়োজন : রুবাবা দৌলা

হতাশার মধ্যেও বিচারপ্রক্রিয়ায় আশার আলো দেখছি: পল্লবীতে ধর্ষণের শিকার শিশুটির বাবা

শিশুরা এখন চার দেয়ালের মধ্যেও নিরাপদ নয়: নিপুণ রায় চৌধুরী

রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

জেলেনস্কির সঙ্গে আলোচনার মানে নেই, যুদ্ধ থামবে লক্ষ্য অর্জনের পর: পুতিন

বিমানবন্দরে আগুনে পুড়েছে কুরিয়ার সার্ভিসের মালামাল, ক্ষয়ক্ষতির পরিমাণ অজানা

ওসমান হাদি হত্যা মামলা: তদন্তে মমতার বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে সিআইডি

বিসিবির প্রকল্প: অনিয়মের প্রাথমিক প্রমাণ তদন্তের সুপারিশ দুদকের

কনটেইনারের ভেতর থেকেও আগুন দেখা গেছে: নির্বাহী পরিচালক

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে