হোম > সারা দেশ > ঢাকা

হোলি আর্টিজান হামলার মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হোলি আর্টিজান। ফাইল ছবি

রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় নব্য জেএমবির সাত সদস্যকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ২২৯ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়।

রায়ে বলা হয়েছে, ‘আলোচ্য হত্যাকাণ্ডের নির্মমতা, নৃশংসতা, ঘটনার সময় ঘটনাস্থলে সন্ত্রাসীদের সামগ্রিক নিষ্ঠুর আচরণ এবং এ ঘটনার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া— বিবেচনায় নিয়ে আসামিদের প্রত্যেককে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হলে ন্যায়বিচার নিশ্চিত হবে বলে আমরা মনে করি।’

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন— রাকিবুল হাসান ওরফে রিগ্যান, মো. জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‍্যাশ, হাদিসুর রহমান, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, মামুনুর রশীদ ওরফে রিপন ও শরিফুল ইসলাম খালেদ।

ডেথ রেফারেন্স এবং আসামিদের করা আপিল ও জেল আপিলের শুনানি শেষে ২০২৩ সালের ১০ অক্টোবর হাইকোর্ট ওই রায় দেন। বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ ওই রায় ঘোষণা করেন।

২০১৬ সালের ১ জুলাই রাতে হোলি আর্টিজান বেকারিতে নৃশংস ও নির্মম জঙ্গি হামলা হয়। সেখানে কুপিয়ে ও গুলি করে বিদেশিসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। নিহতদের মধ্যে ইতালির নাগরিক নয়জন, জাপানের সাতজন, ভারতের একজন ও বাংলাদেশি তিনজন ছিলেন। সেখানে অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের বোমা হামলায় নিহত হন পুলিশের দুই কর্মকর্তা।

হোলি আর্টিজান বেকারিতে ওই হামলার মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর নব্য জেএমবির সাত সদস্যকে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। পরে মামলার নথিপত্র পাঠানো হয় হাইকোর্টে। অন্যদিকে আপিল ও জেল আপিল করেন আসামিরা।

আদালতে বদলি আসামি সেজে আত্মসমর্পণ, ২ দিনের রিমান্ড শেষে সেই মনোয়ারা কারাগারে

ব্লাড ক্যানসারে আক্রান্ত ফারাতুল কি থেমে যাবে?

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে চলছে জরুরি অস্ত্রোপচার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৫ জুলাই

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ শামীমসহ ৮ ছিনতাইকারী গ্রেপ্তার: র‍্যাব

গণপিটুনিতে যুবক আহত, পরে পুলিশ হেফাজতে মৃত্যু

ফ্ল্যাট দুর্নীতি: টিউলিপ সিদ্দিকের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১ সেপ্টেম্বর