হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: পুলিশ হেফাজতের আসামির কথা বলা ও প্রচারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ হেফাজতে থাকা আসামিদের বক্তব্য প্রচার না করার নির্দেশনা দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার ঢাকা মহানগর শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আবেদনের পর আদালত এ নির্দেশনা দেন।

রাষ্ট্রপক্ষে নিয়োজিত বিশেষ পিপি অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু বলেন, ‘আইন অনুযায়ী কোনো আসামি বিচারকের সামনে ছাড়া পুলিশ হেফাজতে থাকাকালে বক্তব্য দেওয়ার অধিকার রাখেন না। এ বিষয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।’

তিনি ট্রাইব্যুনালে কাছে আবেদন করেন, ‘বিচারপ্রক্রিয়া প্রভাবিত হতে পারে—এমন কোনো পরিস্থিতি এড়াতে পুলিশ হেফাজতে থাকা আসামিদের বক্তব্য প্রদান ও তা গণমাধ্যমে প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হোক।’

শুনানি শেষে ট্রাইব্যুনাল ওই আবেদন মঞ্জুর করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এরপর সকাল ১০টা ৩০ মিনিটে মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হয়। প্রথমে জবানবন্দি দেন মামলার বাদী ও নিহত শিশুর বাবা।

উল্লেখ্য, গতকাল এই মামলার আসামি সোহেল ও তাঁর স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। কিন্তু বিচারকের সামনে কোনো কথা না বললেও প্রধান আসামি সোহেল রানা পুলিশ হেফাজতে থাকাকালীন সাংবাদিকদের বলেন, ‘তিনি ধর্ষণ করেননি, হত্যাও করেননি, শুধু লাশ কেটেছেন।’

সোহেল রানা অন্য এক ব্যক্তি ডলারকে জড়িয়ে তাঁর ওপর দোষ চাপান। এ ঘটনা গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের কাছে আবেদন করেন, পুলিশ হেফাজতের থাকাকালে কোনো বক্তব্য প্রচার করা বেআইনি।

আরও পড়ুন:

নরসিংদীতে পুকুরপাড়ে পড়ে ছিল ইজিবাইকচালকের মরদেহ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: এক দিনে ১৬ সাক্ষ্যগ্রহণ শেষ, কাল আত্মপক্ষ সমর্থন

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: ক্যামেরা ট্রায়ালে বড় বোনের সাক্ষ্য

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: রান্নার সময় পাশের বাসা থেকে চিৎকার শুনতে পান মা

এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকেও ধরা চালক, জেল-জরিমানা

ইসলামী ব্যাংকের সামনে আজও চলছে গ্রাহকদের আন্দোলন

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: দরজা ভেঙে দেখি গোসলখানায় রক্তের ছাপ—বাবার জবানবন্দি

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

রাজধানীতে যান চলাচল: ক্যামেরার আতঙ্কে সড়কে শৃঙ্খলা

মিরপুরে খালি বাসা থেকে যুগ্ম সচিবের মায়ের পোকা ধরা মরদেহ উদ্ধার