হোম > সারা দেশ > ঢাকা

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুই পথেই গতকাল বুধবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ নদীতে চারটি ফেরি আটকে পড়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী আজ বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলে, গতকাল বুধবার সন্ধ্যা থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এ কারণে চ্যানেলের মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। তাই ১১টা ৫০ মিনিটের দিকে আরিচা-কাজীরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। একই কারণে রাত ৩টা ১০ মিনিটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে দুই নৌপথেই দুটি করে ফেরি মাঝনদীতে আটকে রয়েছে।

নাসির মোহাম্মদ চৌধুরী আরও বলেন, কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে এবং ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হবে।

পূর্বাচলে পুলিশ ক্যাম্প উদ্বোধন, চার থানা ও ৪১ পুলিশ বক্সের পরিকল্পনা

গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

জঙ্গি তৎপরতা নেই, উগ্রবাদে অস্বস্তি

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে ঢাবি ছাত্র ইউনিয়নের শোক, চারুকলায় শেষ শ্রদ্ধা

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

স্ত্রীর আত্মহত্যা মামলা: ২ দিনের রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

নির্যাতনের জেরে কেরানীগঞ্জে পুলিশ-শ্রমিক পাল্টাপাল্টি ধাওয়া, ওসিসহ আহত ২০

ঢাকার দুই সিটির ১২৯ ওয়ার্ডের মধ্যে ৪১টিতে নেই খেলার মাঠ: ডব্লিউবিবি

হোলি আর্টিজান এখন ‘ওরো বেকারি’ নামে জমজমাট

ভাগনের ৫ বছরের সাজার রায় শুনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মামা