হোম > সারা দেশ > ঢাকা

মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী ও শিশু নির্যাতন মামলায় পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিম ইসলামকে (৪২) রাজধানীর পল্লবী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩।

আজ রোববার বেলা ২টা ৫৫ মিনিটে পল্লবী থানার বাউনিয়াবাঁধের পুকুরপাড় এলাকায় মিরপুর-১১ নম্বরে মোহাম্মদ আলীর অটোরিকশার গ্যারেজ থেকে সেলিম ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৩।

এসআরবি-৩ জানায়, সেলিম ইসলামের বিরুদ্ধে জামালপুরের ইসলামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৮ ধারায় ২০১২ সালের ১৭ জুন মামলাটি করা হয়। পরে ওই মামলায় ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মামলা হওয়ার পর থেকে সেলিম দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। এ সময় তিনি নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবনযাপন করছিলেন। দিনাজপুরের বীরগঞ্জ থানা-পুলিশের অধিযাচনের ভিত্তিতে এসআরবি-৩ এর একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সেলিম ইসলাম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আব্দুল আজিজ ওরফে লাল মুন্সী।

এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অর্থ পাচার: গ্লোবালটেলের চেয়ারম্যান মহিউদ্দিন ও এমডি অভিউরের ২২ বছরের কারাদণ্ড

সাবেক স্ত্রী সাথীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলেন হিরো আলম

পূজার ছুটিতে মেট্রোরেল চলবে বিশেষ সময়সূচিতে

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মিরপুরেই ১৫০

মজুরি বোর্ড ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি গার্মেন্টস নেতাদের

ওএমএসের চাল-আটা বিক্রির বরাদ্দ হ্রাসে খাদ্যনিরাপত্তা নেটওয়ার্কের উদ্বেগ

কুমারীরূপে পূজিত হবেন দেবী

দেশে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার

আপিল শুনানির তারিখ পেল আলোচিত আবরার, সিনহা ও সাত খুন মামলা

কাকরাইল থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক