হোম > সারা দেশ > ঢাকা

ধোলাইখালে সড়ক ও ফুটপাত দখলমুক্তের অভিযান শুরু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর ধোলাইখাল এলাকায় আজ সকালে সড়ক ও ফুটপাত দখলমুক্তের উচ্ছেদ অভিযান শুরু করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ধোলাইখাল এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ বুধবার সকাল ১১টার দিকে ধোলাইখাল তিন রাস্তার মোড় থেকে এই অভিযান পরিচালনা করে ডিএমপির লালবাগ জোন। অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

রাজধানীর ধোলাইখাল এলাকায় আজ সকালে সড়ক ও ফুটপাত দখলমুক্তের উচ্ছেদ অভিযান শুরু করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে বিভিন্ন মোটর গ্যারেজের সামনে ট্রিপল টানিয়ে রাখা হয়েছে এবং ফুটপাতজুড়ে ছড়িয়ে রাখা হয়েছে নানা সামগ্রী। এমনকি ফুটপাতের ওপর বিভিন্ন যন্ত্রাংশ ঝুলিয়ে রাখার ঘটনাও চোখে পড়ে।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে অনেক ব্যবসায়ী দ্রুত এসব মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে সব অবৈধ দখল সরিয়ে ফেলতে নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এবং ফুটপাত দ্রুত পরিষ্কার করার কথা বলেন।

রাজধানীর ধোলাইখাল এলাকায় আজ সকালে সড়ক ও ফুটপাত দখলমুক্তের উচ্ছেদ অভিযান শুরু করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

অভিযানের সময় সড়কের ওপর একটি গাড়ি রেখে মেরামতের অভিযোগে সেটি ডাম্পিং করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অতিরিক্ত ও অবৈধভাবে রাখা জিনিসপত্র জব্দ করার নির্দেশও দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির লালবাগ জোনের ডিসি (ট্রাফিক) মফিজুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

এর আগে ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকান —যেমন রেস্তোরাঁ, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাকসামগ্রীর দোকান এবং আসবাবপত্রের দোকান পরিচালনাকারীদের বিরুদ্ধে ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিশেষ অভিযান চালানো হবে। এ অভিযানে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অংশ নিচ্ছেন।

নয়া পল্টনে আড়াই ঘণ্টার উচ্ছেদ অভিযানে ১৩টি মামলা, ৩৫৩০০ টাকা জরিমানা

রাজধানীর ভাসানটেকে ফুটপাত দখল করায় ব্যবসায়ীদের জরিমানা, মালামাল জব্দ

উচ্ছেদের পরও দখল, সমাধানে জনসচেতনতার ওপর জোর ডিএমপির

রাজধানীর শ্যামপুরে স্টিল মিলে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ

ঢাকার সড়ক-ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান শুরু কাল

রাজধানীতে ৭০ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ১

ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, আটক ১১

আইডিআরএর চেয়ারম্যান ও তাঁর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

৫ টাকার জন্য খুন, একজনের মৃত্যুদণ্ড

কনটেন্ট ক্রিয়েটর ফাহিমের জামিন নামঞ্জুর