হোম > সারা দেশ > ঢাকা

কুমিল্লার সাবেক মেয়র সূচনার ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা। ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার নামে থাকা জমিসহ একটি ফ্ল্যাট জব্দ (ক্রোক) ও ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (৩ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া এ নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে সূত্রে জানা গেছে। এসব ব্যাংক হিসাবে ১ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা জমা রয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের আবেদন সূত্রে জানা গেছে। ক্রোকের নির্দেশ দেওয়া ফ্ল্যাটটি রাজধানীর উত্তরায় অবস্থিত।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, তাহসীন বাহার কুমিল্লার মেয়র থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার ৭৭০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া, তাঁর ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৪২ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৯৩ টাকার লেনদেন শনাক্ত হয়েছে; যা দুর্নীতির মাধ্যমে অর্জিত বলে সন্দেহ করা হচ্ছে।

ওই মামলার তদন্তকালে আসামি তাহসীন বাহারের অর্জিত সব সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তাহসীন বাহারের নামীয় সম্পদ যেন তিনি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন সে জন্য তাঁর স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

এর আগে গত বছরের ১১ নভেম্বর কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তাঁর স্ত্রী মেহেরুন্নেসা, মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার ও আয়মান বাহারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

সাভারে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তোলায় যুবদল নেতা আটক, মুচলেকায় মুক্তি

ডিএমপিতে রদবদল: গোয়েন্দা বিভাগসহ একাধিক শাখায় ৭ শীর্ষ কর্মকর্তার বদলি

প্রকল্প থমকে আড়াই বছর, বেতন নেই ১১ মাস

রাজধানীতে বুলডোজারচাপায় প্রাণ গেল অজ্ঞাতনামা নারীর

চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে শাহবাগে সমাবেশ, মশাল মিছিল

বিশ্বকাপ ফুটবল ম্যাচের জেরে আদাবরে বিএনপি নেতা খুন, গ্রেপ্তার ৩

রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুই কর্মচারীর মৃত্যু

কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ পাটগ্রামের কিশোর লিমন, ২০ দিনেও মেলেনি সন্ধান

জামিন পেয়েও কারামুক্তি আটকে গেল সাবেক প্রধান বিচারপতির, আরেক মামলায় গ্রেপ্তার আবেদন