হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেলা পৌনে ১২টার দিকে দুই কলেজের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

‎ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টায় সিটি কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কী কারণে সংঘর্ষ—তা জানা যায়নি।

‎পুলিশ জানিয়েছে, বেলা পৌনে ১২টার দিকে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে কী কারণে সংঘর্ষ হয়েছে, তা জানাতে পারেনি পুলিশ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছে। ‎

‎জানা যায়, বেলা পৌনে ১২টায় ঢাকা কলেজের একদল শিক্ষার্থী ধানমন্ডি ২ নম্বর সড়কের পাশে সিটি কলেজের সামনে অবস্থান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। অন্যদিকে সিটি কলেজের ভেতর থেকে কিছু শিক্ষার্থী ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ সড়ক থেকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সরিয়ে সিটি কলেজের সামনে অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে। ‎

বেলা পৌনে ১২টার দিকে দুই কলেজের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

‎রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা কলেজের শিক্ষার্থীরা নায়েমের গলির মুখে অবস্থান নিয়েছে ও সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজে অবস্থান করছে।

উদ্ভূত এ পরিস্থিতির কারণে ওই এলাকায় যান চলাচল কিছুটা সীমিত রয়েছে। এতে ওই এলাকার সড়কগুলোতে গাড়ির চাপ রয়েছে।

প্রতিটি বাড়ির পেছনে কি ইন্সপেক্টর লাগিয়ে রাখতে হবে, প্রশ্ন রাজউক চেয়ারম্যানের

তনু হত্যা মামলা: অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান পুনরায় গ্রেপ্তার

মহাখালীতে ট্রেনের ধাক্কায় আহত মাদ্রাসাশিক্ষার্থীর ঢামেকে মৃত্যু

পাকিস্তানের হাইকমিশনারকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা

সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

পল্লবীতে আবার গুলিতে আহত দুজন, মাদক কারবারের জের—ধারণা পুলিশের

মিরপুরে আবার বিএনপি নেতাকে গুলি, মাথা-পেটসহ ৩ অংশে বিদ্ধ

অবৈধভাবে ইতালি-যাত্রা: দেড় বছর ধরে খোঁজ নেই যুবকের

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি স্ত্রীর

আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, চার শিশুসহ আটক ৭