হোম > সারা দেশ > ঢাকা

১৫ আগস্ট ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলায় আহত আ.লীগ নেতার মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি ৩২–এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলায় আহত আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটোয়ারী (৫৪) মারা গেছেন। নিহত মমিন পাটোয়ারী লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এদিন সকালে নিহত মমিন পাটোয়ারীর ভাতিজা মুনতাকিম পাটোয়ারী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর মৃত্যুতে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সহসম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সদস্য ছিলেন মমিন পাটোয়ারী। তিনি জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন। 

এদিকে মমিন পাটোয়ারীর মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, ১৫ আগস্ট ধানমন্ডি ৩২–এ শ্রদ্ধা জানাতে গিয়ে হামলায় আহত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক এম এ মমিন পাটোয়ারী মারা গেছেন। বাংলাদেশে কি এই হত্যার বিচার হবে? আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, ১৫ আগস্ট শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান এম এ মমিন পাটোয়ারি। সেখানে তিনি হামলার শিকার হন। এতে পায়ে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয় তাঁর। পরে তাঁকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

তাঁর পরিবার সূত্রে জানা গেছে, মমিন পাটোয়ারীর সংসারে স্ত্রী ও এক ছেলে আছে। তিনি ডায়াবেটিক ও হৃদ্‌রোগেও আক্রান্ত ছিলেন। তাঁর মরদেহ রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

রামগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সুমন ও জেলা যুবলীগের নেতা নজরুল ইসলাম ভুলু ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল তাঁদের ফেসবুক আইডিতে মমিন পাটোয়ারীর ছবি দিয়ে আবেগঘন একটি লেখা পোস্ট করেন। 

এতে তাঁরা লিখেছেন, ‘ভাই আর নাই। ১৫ আগস্টেই আপনাকে হারিয়েছি। যদি হাসপাতালে আক্রমণ হয়? যদি হাসপাতাল থেকে জেলে নেওয়া হয়? আজ আর কেউ আক্রমণ করবে না। আজ আর কেউ জেলে নেবে না। ভাই ভালো থাকবেন ওপারে। আপনি অনেক আবেগী ছিলেন। মানা করছিলাম ১৪ আগস্ট রাতে। আপনি রেগে গিয়েছিলেন। এত অভিমান? অভিমান নিয়েই চলে গেলেন।’

তেল না পেয়ে রাজধানীতে মহাসড়ক অবরোধ বাইকারদের

কেরানীগঞ্জে পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ

ডিএনসির অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাজিউর, সম্পাদক রাজিব

রাজধানীতে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

গুলশান ও বনশ্রীতে ২ কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

প্রাইভেট কার থেকে গুলি ও হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১

মানব পাচার মামলায় অভিযুক্ত: মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৬ দিনের রিমান্ডে

নবীন ফ্যাশনের দোকান বন্ধ: আদালতে ক্ষমা চাইলেন হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা

টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পেছাল