রাজধানীর খিলগাঁও থেকে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইরফান হোসেন তুষারকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ইরফান হোসেন তুষার খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাঁর বাবার নাম মো. ইমরান হোসেন। তিনি রাজধানীর খিলগাঁও থানার নাসিরাবাদ এলাকার বাসিন্দা।