হোম > সারা দেশ > ঢাকা

মতিঝিলে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মতিঝিল এলাকায় একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৭ মে) সন্ধ্যায় শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে অবস্থিত তিনতলা ভবনটির তৃতীয় তলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ৭টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

উচ্ছেদ অভিযান: গুলিস্তানে ফুটপাত ঘিরে ‘হকার-পুলিশ’ খেলা

দিনদুপুরে জবি শিক্ষিকার বাসা থেকে কানের দুল ও ল্যাপটপ চুরি

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দর পরিদর্শন মন্ত্রী-প্রতিমন্ত্রীর

রাজধানীর শনির আখড়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাঞ্জিল হায়দার রিমান্ডে

কিশোর গ্যাং লিডার ইমন খুন: ছয় আসামি রিমান্ডে

ঢাকা মেডিকেলের সামনে প্রাইভেট কারচাপায় বৃদ্ধা নিহত

ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারাগারে