হোম > সারা দেশ > ঢাকা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১০৪ মামলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১০৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার (১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ মামলা করা হয়।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৯১টি, লালবাগ বিভাগে ১৬০টি, মতিঝিল বিভাগে ২৮৪টি, ওয়ারী বিভাগে সর্বোচ্চ ৫৫২টি, তেজগাঁও বিভাগে ১৭৬টি, মিরপুর বিভাগে ২০২টি, উত্তরা বিভাগে ৪১৫টি এবং গুলশান বিভাগে ২২৪টি মামলা করা হয়েছে।

অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক মামলা করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২২, সবচেয়ে বেশি মিরপুরে

বিমানের কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকার সোনা উদ্ধার, কেউ আটক হয়নি

কদমতলীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা, ‘শুটার মহিন’ গ্রেপ্তার

কলাবাগানে বাড়ির সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ

ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ: আদাবরে সালিশি বৈঠকে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় এএসপি সোহেল কারাগারে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৭ মামলা, ডাম্পিং ৬০৯ গাড়ি

রাজধানীতে বাস টার্মিনালের স্থান পরিদর্শনে সরকারের উচ্চপর্যায়ের দল

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ডিসকাউন্ট ফেস্ট’, ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়