হোম > সারা দেশ > ঢাকা

‘ধারের টাকা নিয়ে দ্বন্দ্ব’: খুনের পর ফ্লাইওভার থেকে ফেলা হয় গাড়িচালকের লাশ

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকা থেকে নিখোঁজের একদিন পর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের নীচে পাওয়া যায় গাড়িচালক সোহেল মিয়ার (৪৮) রক্তাক্ত মরদেহ। এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তারের মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ বলছে, ধারের টাকা নিয়ে দ্বন্দ্বে সোহেল মিয়াকে মাথায় আঘাত করে হত্যা করেন গ্যারেজ মালিক রুবেল হোসেন ও তাঁর দুই কর্মচারী। খুনের পর লাশ গুম করতে ফ্লাইওভার থেকে লাফ দিয়ে আত্মহত্যার করে থাকতে পারে বলে নাটক সাজানোর চেষ্টা করেন তারা।

আজ শুক্রবার ভোর ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্বজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোহেল পেশায় গাড়ি চালক ও নিজেই মালিক। গত বৃহস্পতিবার সবুজবাগের উত্তর বাসাবো ঝিলপাড় গ্যারেজের গাড়ি মেরামত করার জন্য যান। সেখানে গিয়ে তিনি আর বাসায় ফেরেন না। পরে সোহেলের স্ত্রী শারমিন গ্যারেজে গিয়ে তার স্বামীর খোঁজ করলে গ্যারেজের মালিক রুবেল হোসেন বলেন, তাকে গাড়ির যন্ত্রাংশ আনতে পাঠানো হয়েছিল। তিনি আর ফেরেননি। তার স্ত্রী বারবার ফোন করলেও তাকে ফোনে পান না। পরে সবুজবাগ থানায় একটা জিডি করেন।

যাত্রাবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আমির হোসেন বলেন, হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার লোকজন তাদের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ধোলাইপাড় ফ্লাইওভারের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় সোহেল মিয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বলেন, সোহেল মিয়ার মাথায় বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতে চিহ্ন পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারি কোনো বস্তু ও ধারালো অস্ত্রের আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।

সবুজবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন, নিহত সোহেলের স্ত্রী শারমিন তার স্বামীকে পাওয়া যাচ্ছে না বলে একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ প্রাথমিক তদন্তে গিয়ে গ্যারেজের ভেতর রক্তের দাগ দেখেন। পরে সন্দেহ হলে গ্যারেজ মালিক রুবেল ও তার দুই সহকর্মীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যার সঙ্গে তারা তাদের সংশ্লিষ্টতা স্বীকার করে।

তারা জানায়, ধারের টাকা নিয়ে দ্বন্দ্বে কথা কাটাকাটির এক পর্যায়ে মাথায় আঘাত করলে সেখানেই সোহেলের মৃত্যু হয়। পরে আত্মহত্যার নাটক সাজিয়ে ফ্লাইওভারের থেকে তাকে ফেলে দেওয়া হয়। এঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তারের হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

‘গবেষণা’ ও ‘নির্ভরযোগ্য পরিসংখ্যানের অভাবে’ গড়ে ওঠেনি বাংলাদেশের ট্যুরিজম আইকন

অবৈধ সম্পদ অর্জনের মামলা: সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন, বিদেশযাত্রার অনুমতি

রাজধানীতে র‌্যাবের অভিযান: ভেজাল ওষুধ ও নকল খাদ্য তৈরির দায়ে জরিমানা, কারখানা সিলগালা

জাবিতে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা

শাপলা চত্বর হত্যাকাণ্ড: দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: দ্রুত বিচার নিশ্চিতসহ ৫ দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণে দগ্ধ ১২: কারণ খতিয়ে দেখার আশ্বাস

তেজগাঁওয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ১৮টি বহুতল ভবন নির্মাণ করবে ডিএসসিসি: প্রশাসক

প্রথম দিনে ভোট পড়েছে ১৭৭১, নেই আওয়ামী লীগ প্যানেল