হোম > সারা দেশ > ঢাকা

সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দিল পুলিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সংসদ ভবনের সামনে থেকে লাঠিপেটা করে এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দেয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের সামনে থেকে লাঠিপেটা ও ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে এবং তাদের দেওয়া ব্যারিকেড সরিয়ে দেয়। এর আগে মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন বটতলার গেটে অবস্থান নেয় পরীক্ষার্থীরা। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়ায় আসাদগেট-খামারবাড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অবস্থানের কারণে সেখানে সড়কে যান চলাচল বন্ধ ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে আন্দোলনের মধ্যেই বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া জানান, এইচএসসি পরীক্ষা, প্রশ্নে ভুল ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়।

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে ‘ব্রয়লার চিকেন পার্টি’, অনুসারী বাড়ছে দ্রুতই

কেরানীগঞ্জে সিংহ নদী দখল: বহুতল ভবনসহ ৫ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দিবালোকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ

মগবাজার থেকে নিখোঁজ বাহার উল্লাহ, সন্ধান চায় পরিবার

মোবাইল ব্যবহারে নিষেধ স্বামীর, ৩ মাসেও মেয়ের মৃত্যুর খবর জানত না পরিবার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

তিন দফা দাবি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে যাত্রা শিক্ষার্থীদের একাংশের

পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলা: জাতিসংঘের অধীনে বিচার দাবি বরকত উল্লাহ বুলুর